Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগের আতুড়ঘর অন্যের দখলে

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৮:৪১ পিএম

আওয়ামী লীগের আতুড়ঘর অন্যের দখলে
Swapno

 

নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতারা আদুরে গলায় বলে থাকেন, নারায়ণগঞ্জ হয়েছে আওয়ামীলীগের সূতিকাগার। এমপি শামীম ওসমান সহ ওসমান পরিবার সদস্যরা আরেকটু আগ বাড়িয়ে বলে থাকেন, তার দাদাবাড়ি অর্থাৎ খান সাহেব ওসমান আলীর বাসভবন চাষাঢ়ার বায়তুল আমানে আওয়ামী লীগের জন্ম। নারায়ণগঞ্জের অনেকেই এ তত্ত্বের বিরোধিতা করে বলে থাকেন, বায়তুল আমান নয়, পাইকপাড়ার মিউচ্যুয়াল ক্লাবে আওয়ামী লীগ গঠনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল।

 

এর পেছনে যে মিথটি রয়েছে তা হলো, ‘৪৭ সালে ভারত বিভাগের পর মুসলিম লীগের কিছু প্রগতিশীল নেতা একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন। বায়তুল আমান হোক, আর মিউচ্যুয়াল ক্লাব হোক, যাই হোক না কেন, মূল কথাটি হলো নারায়ণগঞ্জেই আওয়ামী লীগ গঠনের প্রথম সভাটি হয়েছিল। যদিও প্রাথমিক ভাবে দলটির নাম আওয়ামী লীগ ছিল না। প্রথম দিকে এর নাম ছিল, ‘আওয়ামী মুসলিম লীগ’। পরবর্তিতে নামে স্যেকুলার ভাব আনয়নে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়।


তবে, এ কথা অনস্বীকার্য্য, নারায়ণগঞ্জ শহরই হ”েছ আজকের আওয়ামী লীগের আতুড় ঘর। এদিকে, নারায়ণগঞ্জ শহর হ”েছ নারায়ণগঞ্জ-৫ নির্বাচনী আসনের অধীন। ভাগ্যের নির্মম পরিহাস, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত ১১টি সংসদীয় নির্বাচন হলেও নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মাত্র দু’বার বিজয়ী হতে পেরেছে। ’৭৩ সালে একেএম শামসুজ্জোহা এবং ’৯৬ সালে এস এম আকরাম। বাকী ৯ বার হয় আওয়ামী লীগ পরাজিত হয়েছে, নয়তো ছাড় দিয়েছে জাতীয় পার্টিকে। ৯ম জাতীয় সংসদ নির্বাচন থেকে  ১১শ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত টানা ৩বার ধরে এ আসনে জাপা প্রার্থী নাসিম ও সেলিম ওসমানকে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।


এ ছাড় দেয়া নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ। এ আসনে তারা জাপাকে আর ছাড় দিতে নারাজ। আওয়ামী লীগ নেতৃবৃ্েদর বক্তব্য, এমন নয় যে এখানে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে দুর্বল এবং জাপা শক্তিশালী। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্ভর করেই এখানে জাপা প্রর্থিীকে পাশ করতে হয়। এখানে আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ নেতাকর্মীরা আর জাপাকে ছাড় দিতে নারাজ।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন