Logo
Logo
×

রাজনীতি

বিএনপির প্রতিবাদ সভায় মারামারি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৭:৫২ পিএম

বিএনপির প্রতিবাদ সভায় মারামারি
Swapno

 

ভোলায় জাতীয়তাবাদী দলের বিএনপি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মো. আব্দুর রহিম নামে একজন নিহত হয়। সেই ঘটনার প্রতিবাদে চাষাঢ়া শহীদ মিনারে নারয়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি  বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন। সে সময় নেতা কর্মীদের বক্তব্য দেওয়া নিয়ে অনেক নেতা কর্মীদের সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু-আল ইউসুফ খান টিপুর সাথে কথা কাটাকাটি হয়।  তিনি তার ইচ্ছা মতো লোকদের বক্তব্য দিতে দেয়। 

 

জাকির খান মাইকে পারভেজ মল্লিককে বক্তব্য দেওয়ার জন্য ঘোষণা করলে উত্তেজনা ছড়িয়ে পরে। পরবর্তীতে তাকে বক্তব্য দিতে দেওয়া হয়। এমন আরো অনেকের সাথে এ বিষয় নিয়ে আবু-আল ইউসুফ খান টিপুর কথা কাটাকাটি হয়। অপর দিকে দেখা যায়, যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের দাঁড়ানোকে কেন্দ্র করে হঠাৎ এক ধাক্কা মারে তাতে মহানগর বিএনপি সহ-সভাপতি এড. জাকির সহ নেতা-কর্মীরা পড়ে যায়।

 

তাতে মহানগর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক অহত হন ও তার শার্ট ছিড়ে ফেলা হয়। তাই সে রাগ করে সভাস্থল ত্যাগ করে চলে যান। এবিষয়ে মনিরুল ইসলাম সজল বলেন, আমি দাঁড়িয়ে ছিলাম তারা আমার উপরে এসে পড়ছে তাই তাদের সরিয়ে দিছি সে সময় কার কি হলো আমি দেখি নাই।

 

এই বিষয়ে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু-আল ইউসুফ খান টিপু বলেন, ‘এখন সামনে নতুন কমিটি হবে তাই সবাই সামনে আসতে চায় এতদিন তারা কোথায় ছিলো? এখন আসে আর বক্তব্য দেওয়ার জন্য সকলে সামনে লাফালাফি করে । যারা এসব কাজ করছে তারা তাদের ফল পাবে। দলের খারাপ সময় কাউকে খুঁজে পাওয়া যায় না, এখন আমরা মাঠে নামছি আর তারা এসব বাজে কাজ করছে। জেসি/এন.এইচ
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন