Logo
Logo
×

রাজনীতি

পুলিশকে মামুন মাহমুদ ‘আপনারা আওয়ামী লীগের চাকরি করেন না’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৮:৪৯ পিএম

পুলিশকে মামুন মাহমুদ ‘আপনারা আওয়ামী লীগের চাকরি করেন না’
Swapno

 


নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, কি অপরাধ ছিলো আব্দুর রহিমের, এ প্রশ্নটা যদি শেখ হাসিনাকে করি তাহলে কি উত্তর দিবে সে? আব্দুর রহিমের অপরাধ ছিলো সে এই সরকারের দুর্নীতি, গুম, খুন এর প্রতিবাদ করতে সেখানে গিয়েছিলো। আজ এই সরকার বিদ্যুৎ দিতে পারেনা বলে, আইসিইউতে রোগীরা মৃত্যুবরণ করছে। 

 

শেখ হাসিনার দোসর যারা তাদের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের জন্য কুইক রেন্টালের বিদ্যুৎ এর আয়োজন করলো। বাংলাদেশের কিছু ভূষি ব্যবসায়ীদের বিদ্যুৎ এর ব্যবস্যায় নামিয়ে দিলো। এই দুর্নীতিকে পরবর্তীতে যাতে অন্য কোন সরকার প্রশ্নবিদ্ধ না কতে পারে তাই ‘দায় মুক্তি’ আইন পাশ করা হয়েছে। এই আইনের মাধ্যমে আমাদের টাকা বিদেশে পাচার করেছেন। 

 

ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার (২ আগস্ট) নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। মামুন মাহমুদ বলেন, মানুষ আজ তাদের সঞ্চয় পত্র বিক্রি করে নিত্য প্রয়োজনীয় জীবন ধারণের ব্যয় বহন করছে। এই টাকা টুকু শেষ হলে ১৯৭৪ এর মতো আরেকবার দুর্ভিক্ষের শিকার হবে। 

 

বিএনপির নেতাকর্মী হিসেবে আপনাদের এই অত্যাচার আমরা সহ্য করবো না। আর সে জন্য যদি আপনার লেলিয়ে দেয়া পুলিশ বাহিনী আমাদের বুকে গুলি করে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আপনাদের এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অবশ্যই এই দেশে আব্দুর রহিম হত্যার বিচার হবে।


 
প্রশাসনের উদ্দেশ্যে মামুন মাহমুদ বলেন, আপনারা আওয়ামী লীগের চাকরি করেন না। আপনারা রাষ্ট্রের কর্মচারী, এই জনগনের ট্যাক্স এর পয়সায় আপনাদের বেতন হয়। জনগনের কাছে আপনাদের দায়বদ্ধতা রয়েছে। তাই জনগনের পাশে এসে দাঁড়ান। কারন এই বিদ্যুতের সমস্যা আপনাদের পরিবারকেও ভোগ করতে হচ্ছে। আমাদের আন্দোলন কোন পুলিশ বাহিনীর বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে।


 
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মামুন মাহমুদ বলেন, আজ আমরা বিদেশে মুখ দেখাতে পারিনা। সেখানে আমাদের প্রশ্ন করা হয়, আপনাদের এখানে নাকি রাতের বেলা ভোট হয়েছে? আমরা লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে থাকি। আমাদের এক কোটিরও বেশি জনগন বিদেশ থাকে, তাদের সেখানে প্রশ্ন করা হয়, আপনাদের দেশে নাকি অবৈধ সরকার রাষ্ট্র ক্ষমতায়?। তারা মাথা নিচের দিকে দিয়ে রাখে। সিন্ডিকেট করে দ্রব্যমুল্যের দাম বাড়িয়েছেন। আর এই সিন্ডিকেটের পয়সা আপনার পকেটে যায়। 

 

বিদেশে আপনার এজেন্ট আছে, তাদের কাছে আপনি টাকা জমা রাখেন। আপনার মেয়ের জামাই শত শত কোটি টাকা পাচারের অভিযোগে আবু-দাবীর জেলে বন্দি রয়েছে। আর সেই লজ্জায় আপনি আপনার মেয়েকে জামাইয়ের কাছ থেকে ছাড়াছাড়ি করাইয়া আনছেন, সেটা আমরা শুনতে পেয়েছি।


 
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসূফ খান টিপুসহ নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপি, তাঁতী দল, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। জেসি/এন.এইচ
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন