Logo
Logo
×

রাজনীতি

শ্রমিকলীগ নেতাকে মেরে ফেলার হুমকি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ০৩:১৬ পিএম

শ্রমিকলীগ নেতাকে মেরে ফেলার হুমকি
Swapno

 

জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের মুখপাত্র ও জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা থানা কমিটির সভাপতি পিয়াস আহমেদ সোহেলকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যক্তি রোববার (৭ আগস্ট) সকালে তাকে ওই হুমকি দেন বলে জানিয়েছেন। 

 

এ ঘটনায় রোববার দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৪৩৮) করেছেন তিনি। ডায়েরি সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টা ৩৮ মিনিটে পিয়াস আহমেদ সোহেলের ব্যবহৃত মোবাইল ফোনে (০১৭১১৩৩০০৯৬) অপরিচিত একটি নম্বর ০৯৬৩৮-০৪৪৩৭১ থেকে একজন অজ্ঞাত ব্যক্তি ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে তাকে হত্যা করার হুমকি দিয়ে ফোন কেটে দেন। 

 

তিনি আরো জানান, ২০১২ সালের ২৭ আগস্ট রাত দশটার দিকে আলীগঞ্জ সমিল সড়কে তার নিজ বাড়ীর গলিতে তাকে গুলি করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। সে যাত্রায় সে বেঁচে গেলেও পঙ্গুত্বের জীবন বরণ করতে হচ্ছে তাকে। সে সময় ও সন্ত্রাসীরা তাকে প্রায় সময় মোবাইল ফোনে তাকে  আক্রমনাত্মক কথা বলতো। 

 

তাকে গুলি করার ২০-২৫ মিনট পূ্র্বে ও মোবাইল ফোনে তাকে হুমকি স্বরুপ কথা বার্তা বলে। সে সময় তিনি এ রকম ফোনের বিষয়গুলোতে আমলে নেননি। কিন্ত রোববারের ফোনে হুমকির পর থেকে তিনি অনেকটাই আতংকিত। তাই তিনি ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, ‌‍এ বিষয়ে একটি জিডি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন