Logo
Logo
×

রাজনীতি

আবুল হাসনাত আবদুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মেয়র আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ০৯:২০ পিএম

আবুল হাসনাত আবদুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মেয়র আইভী
Swapno

 

 

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ভারতের আজমীর শরীফে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন এই দুই নেতা। 

 


এসময় মেয়র আইভীর সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিটি কপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা আক্তার বিভা। গত ৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা নির্ধারণ করে আদেশ জারি করা হয়েছে। 

 


আগের মেয়াদেও নারায়ণগঞ্জের মেয়র থাকার সময় উপমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন আইভী। প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বর্তমানে ভারতের আজমীর শরীফে অবস্থান করছেন। গত ৩ আগস্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ১৭ জন সঙ্গী নিয়ে নারায়ণগঞ্জ থেকে ভারতের আজমীর শরীফের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। আগামী ১৪ আগস্ট নারায়ণগঞ্জ ফিরবেন বলে জানা যায়। এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন