Logo
Logo
×

রাজনীতি

এবার নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই নৌকা চায় আ’লীগ

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ০৩:৫৪ পিএম

এবার নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই নৌকা চায় আ’লীগ
Swapno

 


# এ দাবি রেজ্যুলেশন আকারে কেন্দ্রে উপস্থাপন করা হবে

 


জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত সকল সদস্য একমত হয়েছেন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনেই যেন আওয়ামী লীগ নেতৃবৃন্দকে মনোনয়ন দেয়া হয় এ ব্যাপারে তারা কেন্দ্রীয় কমিটির কাছে দাবী জানাবেন। গত ১১ আগষ্ট আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মোট ৪৩ জন সদস্য  উপস্থিত ছিলেন।

 


এ ব্যাপারে আলাপকালে জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান জানিয়েছেন, এ জেলার পাঁচটি নির্বাচনী আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ২০১৪ সাল থেকে জাতীয় পার্টিকে ধারাবাহিকভাবে ছাড় দেয়া হচ্ছে। অথচ, এমন নয় যে এ দুটি আসনে জাপা, আওয়ামী লীগের চেয়ে সাংগঠনিক ভাবে শক্তিশালী বা এমনও নয় যে, এই দুইটি আসনে যে দুজন জাপা এমপি তারা অত্যন্ত জনপ্রিয়।

 


মূলতঃ আওয়ামী লীগের কাঁধে ভর করে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা ও কর্মীদের ব্যবহার করেই জাপা নেতাদ্বয় বার বার এখানে এমপি হচ্ছেন। এ দুটি আসনে আওয়ামীলীগ কর্মীরা অবমূল্যায়িত হচ্ছেন। ফলে তাদের মাঝে হতাশা বিরাজ করছে। কর্মীদের অভিযোগ, জাপা নেতাদের সালাম দিয়ে ও তাদের সামনে হাত কচলে আমাদের চলতে হচ্ছে। এ কারণে এখানে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে পড়ছে।

 


এ কারণে ২০১৮ সালের নির্বাচনের প্রাক্কালেও আমরা দাবী করেছিলাম, জাপাকে ছাড় দিতে হলে রংপুর-দিনাজপুরে দিন, নারায়ণগঞ্জে নয়। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই আওয়ামী লীগ নেতৃবৃন্দকে মনোনয়ন দিতে হবে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের দাবী গ্রাহ্য করেননি। এ নিয়ে জেলা নেতৃবৃন্দ গত বৃহস্পতিবারের সভায় একমত হয়েছেন, এ ব্যপারে এবার রেজুলেশন নিয়ে দাবী আকারে কেন্দ্রের কাছে উপস্থাপন করা হবে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন