Logo
Logo
×

রাজনীতি

যত গভীর গর্তেই ঢুকেন না কেন গর্তে হাত ঢুকিয়ে বের করা হবে: শামীম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ০৬:১৮ পিএম

যত গভীর গর্তেই ঢুকেন না কেন গর্তে হাত ঢুকিয়ে বের করা হবে: শামীম
Swapno


# বঙ্গবন্ধুর নির্দেশে বায়তুল আমান এ বসেই  স্বাধীনতার ঘোষণাপত্র এবং স্বাধীনতার সংবিধান এর খসড়া লেখা হয়

#  যারা পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারেনি, তারাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে

 

 

নারায়ণগগঞ্জ এলজিইডিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‌‘বিদেশের মাটিতে বসে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশে না আরেকটু দূরের একটা আরেক জোন কান্ট্রির হাসপাতালে বসে হাসপাতলের বিভিন্ন রোগী সেজে বসে মিটিং করা হচ্ছে। তারা দেশকে বিভিন্নভাবে ক্ষতি করার কথা বলছে। 

 


অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র করার জন্য দেশের বাহিরে কাজ করছে কিছু মানুষ। বাহিরের দেশ থেকে আসা কিছু শক্তিকে তারা ব্যবহার করছে। দেশের ক্ষতিতে সেসব রাজনীতিবিদ খুশি হয়, যারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে। বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা চালানোর চেষ্টা করা হয়। কারা এই দাঙ্গা চালানোর চেষ্টা করে। টার্গেট তারাই হয় যারা বুঝে বেশি। যারা প্রতিরোধ করে বেশি। 

 


ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ অতীতেও ভূমিকা রেখেছে এখনো রাখছে। নারায়ণগঞ্জ ভবিষ্যতে ব্যাপক পরিসরে ভূূমিকা রাখবে। যারা ষড়যন্ত্র করছে দেশে বিদেশে তারা ভাবছেন সফল হবেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরাও জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। জবাব সামনে খুব কঠিনভাবে দেওয়া হবে। আমাদের সাথে কেউ কেউ মিলেমিশে আছেন, কারো ছত্র ছায়ায় আছেন। যত গভীর গর্তেই ঢুকেন না কেন গর্তে হাত ঢুকিয়ে বের করা হবে। যেন আগামী দিনের ভবিষ্যতকে আমাদের মতো আফসোস করতে না হয়।’

 


তিনি আরো বলেন, ‘জেনেই বলছি, কারণ আমি ভুক্তভোগী। ১৬ জুন ২০০১ সবার আগে কিন্তু বাংলাদেশের প্রথম যে বোম ব্লাষ্টটা করা হয়। নারায়ণগঞ্জ আওয়ামী অফিসে এই বোম ব্লাষ্ট করা হয়। কারণ আমরা কিছু জানতাম, কিছু কাজ করতাম, আর কিছু বলতাম। এই বোম ব্লাষ্ট  এর বিচার আমরা পাই নাই আজো পাবো কিনা সেটা জানি না। ঠিক সেই কারণেই যে শুনে বলছি বাংলাদেশকে আবার নতুন করে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।’

 


এরআগে শামীম ওসমান বলেন, যে ষড়যন্ত্র ৭৫ সনের ১৫ আগষ্টে সেদিন শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিল আমাদের স্বপ্ন ও আমাদের ভবিষ্যৎ। বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ করতে ২০ থেকে ২৫ বছরের হয়তো সময় লাগতো। আমাদের মানব সম্পদ আছে। আমাদের মাটি হল সোনার মাটি। 

 


আমাদের মাটির তলে গ্যাস ছিলো, তখন বঙ্গবন্ধু এই গ্যাসের বিষয়ে জাপানে আলাপ করেছিলেন। উনার দূরদর্শিতা ছিলো, উনার মেয়ের সেই ভিশন আছে তাই বলেই না দেশ এগিয়ে যাচ্ছে। সমস্যাটা হলো তখনও ষড়যন্ত্রকারী ছিলো এখনো ষড়যন্ত্রকারী আছে। যারা পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারেনি, তারা কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারকে হত্যা করেছে। 

 


শেখ হাসিনা যদি এই দেশের দায়িত্ব হাতে না নিতেন, আওয়ামী লীগের দায়িত্ব না নিতেন তাহলে কি আমরা বঙ্গবন্ধু হত্যা বিচার পাইতাম। তাহলে কি আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ বলতে পারতাম না। বঙ্গবন্ধুর মৃত্যুর পর যে সরকারের প্রধান ছিলো জিয়ারউর রহমান, সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলো রাজাকার। বঙ্গবন্ধুর আত্মগোপনের বিভিন্ন জায়গা ছিলো এর মধ্যে একটি হলো বায়তুল আমান যা আমার দাদার বাড়ি। 

 


ওইখানে একটা গোপন জায়গা ছিল, সেখানে বঙ্গবন্ধু এসে আত্মগোপন করতেন। ওইখান থেকে বাবা, বঙ্গবন্ধু সহ সবাই পলায়ন করতেন। আমাদের গাড়ি ছিলো সে গাড়িতে আমার বাবা বঙ্গবন্ধুসহ অনেক জায়গায় যেতেন, অনেক নেতাদের সেই গাড়ি দিয়ে পিক করা হতো। বাইতুল আমনেই আওয়ামী লীগের সৃষ্টি আর এই বায়তুল আমান এ বসেই বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতার ঘোষণাপত্র এবং স্বাধীনতার সংবিধান যে খসড়া এখানে বসেই লেখা হয়। আমাদের বাড়ি দেখে বলছি না, বলতে হচ্ছে কারণ ইতিহাস বিকৃত করা হচ্ছে বলে, নতুন প্রজন্মকে জানতে হবে, জানাতে হবে বলে।

 


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন আহমেদ, এলজিইডির নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুসহ প্রমুখ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন