আগামী দিনে আমরা শেখ হাসিনাকে এগিয়ে নিয়ে যাবো : আরাফাত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১০:২৭ পিএম
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত বলেছেন, ১৯৭৫ সালে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আওয়ামীলীগের কর্ণধার ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি আমাদের একটি পতাকা তুলে দিয়েছেন, দিয়েছেন একটি মানচিত্র, তাকে আমরাই হত্যা করেছি। তার সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছাসহ তার পরিবারকে হত্যা করা হয়েছিলো, যেন বাংলাদেশ আর মাথা উচিয়ে দাঁড়াতে না পারে। তারা মনে করেছিলো, বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলে আর আওয়ামীলীগ দাঁড়াতে পারবে না। তারা মনে করে ছিলো, বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করলে বাংলাদেশ স্বাধীনতা আর থাকবে না।
বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে পারবে। তখন ভাগ্যক্রমে বেচেঁ গিয়েছিলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। তারা দেশের বাহিরে ছিলেন বলেন, তারা বেচেঁ যান। কিন্তু তাদের ভিতরে কত কষ্ট ছিলো, যে তারা বাবা ও মা সহ পরিবারের সকলকে হত্যা কথা জেনে ছিলো।
শেখ হাসিনা তখন কিভাবে তাকে কন্ট্রোল করে ছিলো, আমার জানা নেই। আইভীকে নিয়ে আরাফাত বলেন, আপনারা জানেন শেখ হাসিনার আবিস্কার নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এই মেয়র আইভী নেতৃত্বে নাসিকের ২৭টি ওয়ার্ডের উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে।
আজ বন্দররের চেহারা পাল্টিয়ে দিয়েছেন মেয়র আইভী। সেখানে শতাংশ প্রতি জমি ২ লাখ টাকার জায়গা এখন ৩০ লাখ টাকা দাম উঠে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা শেখ হাসিনার আদর্শে আদর্শিত হয়ে মেয়র আইভী আজ উন্নয়নের সিঁড়িতে হাটছেন।
নাসিক মেয়র ডা. আইভী আজ নারায়ণগঞ্জ ঢাকা দেশের ও বিশ্বের দরবারে একজন মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আজ তাকে উপমন্ত্রী স্থলে প্রতিমন্ত্রী মর্যাদা দিয়ে শেখ হাসিনা আবারো প্রমাণ দিলেন, আইভী তিনি কত ভালোবাসেন। যতই ষড়যন্ত্র হোক না কেনো, আমরা রাজপথে আছি থাকবো। আন্তজার্তিক ষড়যন্ত্র নিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র শুরু হয়েছে, আন্তর্জাতিক ও দেশীয়ভাবে আপনারা জানেন।
যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতা যেতে চায়, আপনাদের সে আশা পূরণ হবে না। শেখ হাসিনা যখন ডাক দিবেন, তখন সারা বাংলাদেশে রাজপথে আওয়ামীলীগের নেতা-কর্মীরা নেমে যাবে। শনিবার ১৩ আগষ্ট জেলা মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের তাহের উদ্দিন সানি’র আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী তাহের উদ্দিন সানি’র সভাপতিত্বে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনারের সঞ্চালয়নায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালক ও মহানগর আওয়ামীলীগের কার্যকরি সদস্য ছাত্রনেতা সাখাওয়াত হোসেন সুমন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালক ও মহানগর আওয়ামীলীগের কার্যকরি সদস্য ছাত্রনেতা সাব্বির আহম্মেদ সাগর, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মহানগর শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকতারুল ইসলাম রয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান কাউসার।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ছাত্রনেতা ফয়সাল আহাম্মেদ দোলন, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শফিউল বাশার বাবু, মেহেদী হাসান, শরীফ হোসেন, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সুব্রত কুমার সাহা, সদর থানা আওয়ামীলীগ প্রচার সম্পাদক আব্দুল আলীম, জেলা শ্রমিকলীগের নেতা ইকবাল আহাম্মেদ, সোহেল, বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা- মো:আরমান, আল-আমিন, মহসিন, নীরব, রিশাত, রিদয়, রিগ্যান, মামুন, এম এ মাসুম, রুহুল আমিন পলিন, ছাত্রলীগ নেতা-দিপু,ইমনসহ প্রমুখ। এন.এইচ/জেসি


