Logo
Logo
×

রাজনীতি

আ.লীগকে আবারও ক্ষমতায় আনার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: মাসুম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৯:২৬ পিএম

আ.লীগকে আবারও ক্ষমতায় আনার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: মাসুম
Swapno

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদ প্রার্থী ও সাবেক সোনারগাঁ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। সোমবার সকালে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম বলেন, আগষ্ট মাস শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। অথচ বাঙ্গালী জাতির মুক্তির জন্য তিনি জীবনের ১৪টি বছর কারাগারে কাটিয়েছেন। আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে।

 

কিন্তু একটি কুচক্রী মহল এই আগষ্ট মাস আসলেই দেশে নানা ষড়যন্ত্র শুরু করে দেয়। তাই সকলকে সজাগ থাকার আহবান জানান। তাছাড়া আমাদের সর্বদা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সেই সাথে বতর্মান সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে।

 

এসময় প্রধান অথিতির বক্তব্যে মেয়র আইভী বলেন, দেশের মানুষ এখন অনেক বেশী সচেতন। তারা জানে আওয়ামী লীগ সরকারের হাত ধরে দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হচ্ছে। বিএনপি-জামাত দেশের সাধারণ মানুষের উপর যে জুলুম-নির্যাতন করেছে তাতে করে জনগণ এখন আর তাদের পক্ষে আসবেনা। তাই এই শোকের মাসে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, শোককে শক্তিকে রুপান্তরিত করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই সাথে আগামীতে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন