Logo
Logo
×

রাজনীতি

আ.লীগকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে: ছগীর আহম্মেদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৯:৪০ পিএম

আ.লীগকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে: ছগীর আহম্মেদ
Swapno

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদ প্রার্থী ও  ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহম্মেদ’র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে শোক দিবস উপলক্ষে নগরীতে বিশাল র‌্যালী করা হয় । সোমবার সকালে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী ছগীর আহম্মেদ বলেন, বিএনপি সরকারের আমলে আমরা অনেক কষ্ট করে এই শোক দিবস পালন করেছি। তখন আমাদেরকে জামাত বিএনপি শোক দিবস পালন করতে দিতনা। কিন্তু আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি বিধায় আমাদের নেতার স্বরণে দোয়ার আয়োজন করতাম।

 

আগষ্ট মাস শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। অথচ বাঙ্গালী জাতির মুক্তির জন্য তিনি জীবনের ১৪টি বছর কারাগারে কাটিয়েছেন। আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে।

 

কিন্তু একটি কুচক্রী মহল এই আগষ্ট মাস আসলেই দেশে নানা ষড়যন্ত্র শুরু করে দেয়। তাই সকলকে সজাগ থাকার আহবান জানান। তাছাড়া আমাদের সর্বদা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সেই সাথে বতর্মান সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে।

 

এসময় তিনি আরও বলেন, দেশের মানুষ এখন অনেক বেশী সচেতন। তারা জানে আওয়ামী লীগ সরকারের হাত ধরে দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হচ্ছে। বিএনপি-জামাত দেশের সাধারণ মানুষের উপর যে জুলুম-নির্যাতন করেছে তাতে করে জনগণ এখন আর তাদের পক্ষে আসবেনা। তাই এই শোকের মাসে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, শোককে শক্তিকে রুপান্তরিত করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই সাথে আগামীতে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন