কাশীপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্টের মিলাদ ও দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১১:৪০ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ই আগষ্ট) দুপুর ২টায় কাশীপুর ২ নং ওয়ার্ডের ভোলাইল এলাকার অনুষ্ঠিত হয়। কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মো. সেলিমের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে অনুষ্ঠানের সভাপতি বলেন এই বাংলায় বঙ্গবন্ধু’র জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাঙ্গালী জাতি নিঃশ্বাস ভরে স্বাধীনতার ঘ্রাণ নিতে পারছে। বঙ্গবন্ধুর একটাই অপরাধ ছিল, তিনি দেশবাসীকে নিজের চেয়েও বেশী ভালোবাসতেন। তাই তিনি বেঁচে থাকলে কুচক্রিরা নিজেদের উদ্দেশ্যে সফল হতে পারবেনা বিধায় ১৯৭৫ এর ১৫ আগস্ট স্বপরিবারে তাঁকে হত্যা করে। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। বঙ্গবন্ধুকে হারানোর পর ৪৭ বছর কেটে গেলেও আমরা বঙ্গবন্ধুকে ভুলিনি, তাঁর আদর্শ থেকে বিচলিত হইনি, তাই বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমরা তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বদা দেশের জন্য কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছি। মিলাত ও দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানার সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান ও ফতুল্লা থানার সাধারণ সম্পাদক আলহাজ্ব এম শওকত আলী, এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান, জহিরুল ইসলাম দেওয়ান, শরিফুল ইসলাম দেওয়ান, সৈয়দ মোহাম্মদ সোহেল, কবির প্রমূখ।


