Logo
Logo
×

রাজনীতি

উজ্জ‌লের উ‌দ্যো‌গে মিলাদ দোয়া ও খাবার বিতরন অনু‌ষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১১:৫২ পিএম

উজ্জ‌লের উ‌দ্যো‌গে মিলাদ দোয়া ও খাবার বিতরন অনু‌ষ্ঠিত
Swapno

হাজার বছ‌রের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হয়।

 

সোমবার (১৫ই আগষ্ট) সকাল ৮টায় কাশীপুর খিলমা‌র্কেট এলাকায় কাশীপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের ৬নং ওয়ার্ড মেম্বার ও কাশীপুর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক জিসান হায়দার উজ্জ‌লের উ‌দ্যো‌গে এ মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

 

মিলাদ ও দোয়া মাহ‌ফি‌লের পূ‌র্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানি‌য়ে ব‌লেন, বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ পৃথক কিছু নয়। এই বাংলায় বঙ্গবন্ধু’র জন্ম হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাঙ্গালী জাতি নিঃশ্বাস ভরে স্বাধীনতার ঘ্রাণ নিতে পারছে। বঙ্গবন্ধুর একটাই অপরাধ ছিল, তিনি দেশবাসীকে নিজের চেয়েও বেশী ভালোবাসতেন। তাই তিনি বেঁচে থাকলে কুচক্রিরা নিজেদের উদ্দেশ্যে সফল হতে পারবেনা বিধায় ১৯৭৫ এর ১৫ আগস্ট স্বপরিবারে তাঁকে হত্যা করে। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। বঙ্গবন্ধুকে হারানোর পর ৪৭ বছর কেটে গেলেও আমরা বঙ্গবন্ধুকে ভুলিনি, তাঁর আদর্শ থেকে বিচলিত হইনি, তাই বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমরা তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বদা দেশের জন্য কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছি। মিলাত ও দোয়া মাহ‌ফিল শে‌ষে রান্না করা খাবার বিতরন করা হয়।

 

এসময় উপ‌স্থিত ছি‌লেন, খোর‌শেদ আলম, ওমর আলী, ছা‌নোয়ার, রিপন, রতন, ফি‌রোজ, জাহাঙ্গীর হো‌সেন, বাপ্পী প্রমূখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন