না.গঞ্জ স্বেচ্ছাসেবকলীগকে মডেল হিসেবে সাজাতে চাই: সায়েম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৮:৪৯ পিএম
# আগামী নির্বাচনে সরকারকে ক্ষমতায় আনার জন্য কাজ শুরু করেছি
# আগষ্ট মাস আসলেই ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠে : মাসুম
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম বলেন, খুনি মোশতাক এবং জিয়ার ষড়যন্ত্রের শিকার হয়ে ১৯৭৫ সনের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হারিয়ে এই জাতি অনেক পিছিয়ে যায়। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে উন্নয়ন দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী বছরে জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য আমরা স্বেচ্ছাসেবকলীগ কাজ শুরু করেছি।
তারই অংশ হিসেবে আজকে আমরা ঢাকার সবচেয়ে কাছের জেলা নারায়ণগঞ্জে এসেছি। আগষ্ট মাসের পরে সেপ্টেম্বরে আমরা ঢাকার পার্শ্ববর্তী জেলা উপজেলা গুলোতে কমিটির মাধ্যমে জাতীয় নির্বাচনের আগে গুছিয়ে নিতে চাই। তাই যারা স্বেচ্ছাসেবকলীগ করতে ইচ্ছুক তারা আমাদের পতাকার তলে আসবেন।
নারায়ণগঞ্জে এখন যারা নেতৃত্ব দিচ্ছে তারা অল্প সময়ে ঘুরে দাড়িয়েছে। এখানকার জেলা মহানগরীতে শক্তিশালি কমিটি গড়ে তুলতে হবে। আমি মনে করি নতুন কমিটিতে যারা দায়িত্ব পাইবে তারা নারায়ণগঞ্জকে শক্তিশালি করে সাজাতে পারবে। এখানকার সকল থানার নেতৃবৃন্দকে নিয়ে নারায়ণগঞ্জকে মডেল হিসেবে সাজাতে চাই।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে আয়োজিত জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকনের সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি প্রার্থী কায়কোবাদ রুবেল। পরে আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্ট সকল হত্যাকারীদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এবং মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী ও সোনারগাঁ থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম বলেন, আগষ্ট মাস আসলেই ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠে। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করলে তাদের আশা পূরণ হয়ে যাবে। কিন্তু তারা ভাবতে পারেনি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে দেশ এগিয়ে নিয়ে যাবে তা ষড়যন্ত্রকারীরা ভাবতেই পারে নাই।
স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুম জানান, আমি বিশ্বাস করি আমাদের দলকে ক্ষমতায় আনার জন্য প্রধানমন্ত্রীর সততা দলকে আগামীতে ক্ষমতায় আনার জন্য ৮০ ভাগ কাজ করবে। আর বাকি যে ২০ ভাগ আছে তা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ আপামোর জনসাধারন কে সাথে নিয়ে আমরা আগামী ২৩ সালে যে নির্বাচন হবে সে নির্বাচনে আমরা মাননীয় জননেত্রী শেখ হাসিনা কে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবো।
এবং আগামীতেও বাংলাদেশ আওয়ামীলীগে সরকার গঠন করবে। তিনি বলেন, আমি যদি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের দায়িত্ব পাই তাহলে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজাতে পারবো। সেই সাথে জেলার প্রতিটি থানায় শক্তিশালি কমিটি গঠন করতে পারবো। প্রতিটি থানার নেতৃবৃন্দের সাথে আমার ভালো যোগাযোগ রয়েছে। আজকে অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানা থেকে নেতা কর্মীরা উপস্থিত হয়েছে। সেই সাথে আমার শত ভাগ সততা এবং নিষ্ঠা দিয়ে আমি আমার দল কে সাজাতে পারবো এটা আমার বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল আলম, বিচার বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. জিসান মাহমুদ,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত অন্যান্য নেতৃবৃন্দ।এসএম/জেসি


