রোজেলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৯:০৫ পিএম
মঙ্গলবার (১৬আগষ্ট) ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জনাব জাহিদ হাসান রোজেলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এবং তার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে জাহিদ হাসান রোজেল বলেন, মালোয়শিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর শুধু একটি গুন সে তার দেশের অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে আর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা দিয়েছেন এবং বাংলাদেশের মানুষকে বাংলাদেশী হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। আওয়ামীলীগ সবকিছু মুছে ফেলতে পারে জিয়াউর রহমান বাংলাদেশী এই নামটি মুছে ফেলতে পারবে না। বাংলাদেশে জিয়াউর রহমানের যে গণতন্ত্র ছিল সেই গণতন্ত্র বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী সরকারকে হাটিয়ে আমরা সে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় জনাব জাহিদ হাসান রোজেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক এম. এ আকবর, একারামুল কবির মামুন, এড.এস এম জাহেদুল হক আলমগীর, এড. আল আমীন সিদ্দিকী আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎসজীবীদল কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম টুলু, মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সহ-সভাপতি রোজিনা আক্তার, শ্রমিকদল সভাপতি মন্টু মেম্বারসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এমই/জেসি


