Logo
Logo
×

রাজনীতি

সরকারকে আবারও ক্ষমতায় এনে উন্নয়ন ধরে রাখতে হবে: হেলাল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৯:১৪ পিএম

সরকারকে আবারও ক্ষমতায় এনে উন্নয়ন ধরে রাখতে হবে: হেলাল
Swapno

 

# বিএনপি সরকারের আমলে কষ্ট করে শোক দিবস পালন করেছি : জাকিরুল আলম হেলাল

# দেশের মানুষ এখন অনেক বেশী সচেতন : এইচ এম রাসেল

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ এম রাসেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। একই সাথে দোয়া শেষে মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। সোমবার দুপুরে নগরীর চাষাঢ়ায় এই দোয়ার আয়োজন করা হয়। পরে বন্দর টার্মিনাল ঘাটে দোয়া শেষে মানুষের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতা শান্ত রহমান।

 

অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, বিএনপি সরকারের আমলে আমরা অনেক কষ্ট করে এই শোক দিবস পালন করেছি। তখন আমাদেরকে জামাত বিএনপি শোক দিবস পালন করতে দিতনা। কিন্তু আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি বিধায় আমাদের নেতার স্বরণে দোয়ার আয়োজন করতাম। আগষ্ট মাস শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়।

 

অথচ বাঙ্গালী জাতির মুক্তির জন্য তিনি জীবনের ১৪টি বছর কারাগারে কাটিয়েছেন। আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। কিন্তু একটি কুচক্রী মহল এই আগষ্ট মাস আসলেই দেশে নানা ষড়যন্ত্র শুরু করে দেয়। তাই সকলকে সজাগ থাকার আহবান জানান। তাছাড়া আমাদের সর্বদা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সেই সাথে বতর্মান সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে।

 

নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ এম রাসেল বলেন, দেশের মানুষ এখন অনেক বেশী সচেতন। তারা জানে আওয়ামী লীগ সরকারের হাত ধরে দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হচ্ছে। বিএনপি-জামাত দেশের সাধারণ মানুষের উপর যে জুলুম-নির্যাতন করেছে তাতে করে জনগণ এখন আর তাদের পক্ষে আসবেনা। তাই এই শোকের মাসে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, শোককে শক্তিকে রুপান্তরিত করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই সাথে আগামীতে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন