Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর কৃষক লীগের শ্রদ্ধা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ১০:২৬ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর কৃষক লীগের শ্রদ্ধা
Swapno

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের আহ্বায়ক কমিটির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। গত সোমবার (১৫ই আগষ্ট) সকাল ১০টায় ২নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানানো হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের আহ্বায়ক শাহ জামাল খোকন, সদস্য সচিব আবু সুফিয়ান লেলিন। আরও উপস্থিত ছিলেন, আব্দুল আজিজ, জাকির হোসেন, আবুল হোসেন, পংকজ রায়, নুলু রায় নন্দী, নুরুল হক, ফারজানা লাখি, ফরিদা ইয়াসমিন, রেশমা সহ প্রমুখ।এসএম/জেসি  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন