Logo
Logo
×

রাজনীতি

বাংলাদেশে জঙ্গিবাদের, মৌলবাদের ঠাঁই নেই : আনোয়ার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৬:৩৮ পিএম

বাংলাদেশে জঙ্গিবাদের, মৌলবাদের ঠাঁই নেই : আনোয়ার
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেছেন, ‘আজকের দিনে (১৭ আগস্ট) ২০০৫ সালে সারা দেশে একসাথে বোমা হামলা হয়েছিল। তারা চেয়েছিল বাংলাদেশে একটা মৌলবাদী অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে। কিন্তু জাতির জনকের কন্যা শেখ হাসিনা তার কর্মকান্ডের মাধ্যমে প্রমাণ করেছেন যে, বাংলাদেশে কোন জঙ্গিবাদের ঠাঁই নেই; কোন মৌলবাদের ঠাঁই নেই। বাংলাদেশ কোনদিন তালেবানের রাষ্ট্রে পরিনত হবে না।’   

 


তিনি বলেন, ‘জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গিবাদ ও মৌলবাদকে চিরতরে উৎখাত করার চেষ্টা করেছিলাম। সেটা হয়েছে; এখনো ষড়যন্ত্র চলছে। অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় আসতে বিএনপি-জামাত ষড়যন্ত্র শুরু করেছে। তারা ১৫ আগস্টে জাতির জনককে হত্যার মাধ্যমে তারা প্রমাণ করেছে বাংলাদেশ তাদের পছন্দ নয়। বাংলাদেশের স্বাধীনতা তারা চায় না। তারা এখন স্লোগান দেয় ১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তারাই জাতির জনককে হত্যা করেছিল।’

 


তিনি আরও বলেন, ‘২০০৫ সালের আজকের দিনে বিএনপি-জামাত সারা দেশে সিরিজ বোমা হামলা করে তারা দেশকে নষ্ট করতে চেয়েছিল দেশকে তালেবান রাষ্ট্র বানাতে চেয়েছিল। তাদের আমলে আবদৃুর রহমান ও বাংলা ভাই সৃষ্টি হয়েছিল। জেএমবি আজ আবারও বিএনপি, জামাতের সাথে তাল মেলাচ্ছে। তারা আঁতাত করে আবারও দেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়। যারা বিভেদ তৈরি করতে চায় আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করব।’ 

 


বুধবার ১৭ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে ১৭ই আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, কোষাধ্যক্ষ কামাল দেওয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন। 

 

 

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কার্যকরি সদস্য ও ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, সাবেক কাউন্সিলর কবির হোসাইন, শামীম খা, সাখাওয়াত হোসেন সমুন, শাহাজাহান, নুরুন্নাহার সন্ধ্যা, অ্যাডভোকটে মামুন মাজিদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আলী হাসান সজীবসহ প্রমুখ। সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ শেষে আনোয়ার হোসেনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন