# সোনারগাঁ থানা বিএনপি সকল কর্মসূচিতে নারায়ণগঞ্জের মধ্যে এক নাম্বারে থাকে : মান্নান
# দলীয় নির্দেশনা মোতাবেক সকল কর্মসূচীতে অংশগ্রহণ করতে প্রস্তুত : স্বপন
# এই সংগঠন থেকে দেশ ও দেশের জনগণের দাবি আদায়ে লড়ে যাব : জাকারিয়া
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত নারায়ণগঞ্জ জেলার ৩৩৪টি ইউনিটের ধারাবাহিকভাবে কর্মসূচি পালনের নির্দেশনা রয়েছে সে নির্দেশনায় সোনারগাঁ থানা বিএনপির মূল দলসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতারা কর্মসূচী বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে।
সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডসহ দলের সকল সহযোগী সংগঠনগুলো ধারাবাহিক ভাবে কর্মসূচী পালন করবে। নারায়ণগঞ্জ জেলার ৩৩৪টি ইউনিটের কর্মসূচী বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করার জন্য টিম লিডার করা হয়েছে কেন্দ্রীয় দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে।
সূত্রে জানা যায়, ২০আগষ্ট নারায়ণগঞ্জ বিএনপির অধীনে থাকা ১০ ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে কর্মসূচি বাস্তবায়নে যৌথ সভার আয়োজন করা হয়। ধারাবাহিক এই কর্মসূচী পালনে কেন্দ্রীয় জেলা ও থানা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। কর্মসূচীতে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিত থাকতে দলের শীর্ষ নেতারা কঠোর নির্দেশনা দিয়েছেন। এই ধারাবাহিক কর্মসূচী গুলোতে দলের তৃণমূলের নেতাদের প্রতি বিশেষ গুরুত্ব এবং তৃণমূলের নেতাদের চাঙ্গা করার আহ্বান করা হয়। আর এই কর্মসূচীর মাধ্যমেই সরকারের দুঃশাসনের বার্তা পৌছে দিতে চায় বিএনপি।
সোনারগাঁয়ের শীর্ষ নেতাদের সাথে কথা বলে জানা যায়, ২২ আগষ্ট থেকে সোনারগাঁয়ের গ্রাম পর্যায়ের থেকে শুরু করে প্রতিটি ইউনিটে ধারাবাহিক ভাবে তারা কর্মসূচী পালন করবে কর্মসূচীগুলোতে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলার ও থানার শীর্ষ নেতারা কর্মসূচীতে উপস্থিত থাকবে। ধারাবাহিক কর্মসূচী সমাবেশ ও বিক্ষোভের পাশাপাশি সরকারের দুঃশাসন ও সাধারণ মানুষের দাবি আদায়ে যেকোন ধরণের কঠোর আন্দোলন করার জন্য প্রস্তুত আছেন।
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় নেতা জানান, ঢাকায় নয়াপল্টনের সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জের নেতাদের প্রতি কঠোর নির্দেশনা ছিল। এই সমাবেশে নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেন্দ্রীয় নেতারা সাধুবাদ জানিয়েছে। ২২ আগষ্ট থেকে ধারাবাহিক যে কর্মসূচীগুলো পালিত হবে সে কর্মসূচীতেও কেন্দ্রীয় নেতারা ব্যাপক অংশগ্রহণ দেখতে চান।
সোনারগাঁ উপজেলার বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান জানান, সোনারগাঁ থানা বিএনপি সকল কর্মসূচীতে নারায়ণগঞ্জের মধ্যে এক নম্বারে থাকে। আমারা সকল ধরণেনর আন্দোলন সংগ্রাম করার জন্য প্রস্তুত আছি।
সোনারগাঁ উপজেলার যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন জানান, সোনারগাঁ উপজেলা যুবদল সকল ধরণের হামলা মামলার মধ্যে দিয়ে দলীয় নির্দেশনা মোতাবেক সকল কর্মসূচীগুলোতে অংশগ্রহণ করছে। আমরা আগামীদিনের সকল আন্দোলন সংগ্রামরে জন্য প্রস্তুত আছি।
সোনারগাঁ উপজেলার ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূইয়া জানান, সোনারগাঁ থানা যুবদল বিগত সময়ে যে কোন আন্দোলন সংগ্রামে ছিল ভবিষ্যতেও থাকবে এই সংগঠন থেকে দেশ ও দেশের জনগণের দাবি আদায়ে লড়ে যাব। তিনি আরও জানান, বিএনপি একটি গণমানুষের দল ও জনগণের দল এই দলের জন্য আমরা সর্বাত্নক মাঠে আছি। দলের যে কোন সিদ্ধান্ত পালনে মাঠে আছি।এসএম/জেসি


