Logo
Logo
×

রাজনীতি

নৌকার বেঈমানদের ছাড় দেয়া হবে না - কাজিম উদ্দিন প্রধান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৬:৫৬ পিএম

নৌকার বেঈমানদের ছাড় দেয়া হবে না - কাজিম উদ্দিন প্রধান
Swapno

 

বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান বলেছেন, ‌‘নির্বাচনের সময় এবং আগে পরে যারা আওয়ামী লীগের সাথে বেঈমানী করেছে তাদের কোন ছাড় দেয়া হবে না। ইউনিয়ন কমিটিতে তাদের কোন স্থান থাকবে না; কারা বেঈমানী করেছে আমরা সবাই তা জানি।’ 

 


গতকাল রোববার বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে অনুষ্ঠিত ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, এর সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন (বিএ)'র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল্লাহ বাবু।  

 


এ সময় কাজিম উদ্দিন প্রধান আরও বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা ভেবেছিল তারা হয়তো পার পেয়ে যাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধুর দুই কন্যা দেশের বাইরে থাকায় বেঁচে যান এবং সেই খুনের বিচার করেছেন। তাই সে খুনিরা আবার ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেন।’

 


তিনি বলেন, ‘উপজেলা কমিটির জন্য আমাদের দোষারোপ করেন, যারা কমিটি করে দিয়েছেন তাদরকে দোষারোপ করেন না। কিন্তু ইউনিয়ন কমিটিতে সমস্যা হলে যেহেতু আমরা অনুমোদন করবো, তাই আমাদের ধরতে পারবেন। তিনি বলেন ২৭ তারিখের শামীম ভাইয়ের জনসভার পরে সারা বাংলাদেশের আওয়ামী লীগ সোচ্চার হবে। 

 


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রবিউল আউয়াল মিয়াজি, ইব্রাহিম কাশেম, আসাদ মাস্টার, কুতুবউদ্দিন, নাজমুউল হক শাহীন, সোয়েব আহমেদ লিটন, মাইনুদ্দিন আহমেদ, বাবুল হোসেন, আসিফ মাহমুদ, বিল্লাল হোসেন, জবেদ আলীসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

 


এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘বাঙালিদের মধ্যে মীর জাফর আছে, ইউনিয়ন কমিটিতে যেন কোন বিতর্কিত লোক না থাকে। কমিটিগুলোকে নির্ভেজাল করার আহবান জানান। আমাদের দলের মধ্যে অনেক মোশতাক আছে। যারা দিনে নৌকা রাতে লাঙ্গল করেছেন তারা যেন পদ না পায়।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন