সোনারগাঁ থানা বিএনপির নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৯:৪৫ পিএম
জ্বালানী তেল, পরিবহন ভাড়া, দ্রব্যমূল্যের বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ আগষ্ট) বিকাল ৪টায় মেঘনা শিল্প নগরী এলাকার আজহারুল ইসলাম মান্নানের নিজ বাস ভবনে প্রথমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় পরবর্তীতে তার বাসভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মেঘনা টোল প্লাজা প্রদক্ষিণ করে।
এ সময় আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু, বিশেষ অতিথি জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব, কৃষকদল নেতা সেলিম হোসেন দিপুসহ সোনারগাঁ থানা বিএনপির বিভিন্ন ইউনিয়ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এমই/জেসি


