২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার বিকেলে অত্র উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত অত্র উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সম্মুখে দোয়া মাহফিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশকে সফল করতে মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী শফিকুল ইসলাম সাগরের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের অসংখ্য কর্মী সমর্থকরা সমবেত হয়ে একটি বিশাল মিছিল নিয়ে উক্ত সমাবেশে অংশ নিয়েছেন।
উক্ত দোয়া মাহফিল ও প্রতিবাদ সমাবেশে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল) ও প্রধান আলোচক হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এমই/জেসি


