Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনার সাথে মুর্খ খালেদা জিয়ার  তুলনা হয় না: এমপি বাবু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৮:৪২ পিএম

শেখ হাসিনার সাথে মুর্খ খালেদা জিয়ার  তুলনা হয় না: এমপি বাবু
Swapno


নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, সাত কোটি বাঙ্গালির মনের রাজা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। সেই বঙ্গবন্ধুকে কি কারনে হত্যা করা হলো। একজন ব্যক্তি জিয়াউর রহমান, সে কেন সেনাপ্রধান হতে পারে নাই; তার এই লোভের কারনে এই ঘটনা ঘটানো হয়েছে। এমনকি বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না এমন একটি আইনও পাশ করিয়েছিলো জিয়াউর রহমান, আর এতে তার সাহায্য করেছিলো খন্দোকার মোশতাক। আর এই হত্যাকান্ডের মধ্য দিয়ে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়ে গেলেন।

 

রোববার (২১ আগস্ট) রাতে বেসরকারি এক টেলিভিশনের টক-শোতে এমপি বাবু এসব কথা বলেন। এমপি বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বঙ্গবন্ধুর ন্যায় বাংলার মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তখন গ্রেনেড হামলার মাধ্যমে তাকেও মেরে ফেলার চক্রান্ত করা হয়। শুধু প্রধানমন্ত্রী না পুরো আওয়ামী লীগকে নিশ্চিহৃ করতে চেয়েছিলো তারা। ওইদিন যখন তারা বুঝতে পারলো যে তারা গ্রেনেড হামলার পরেও শেখ হাসিনাকে মারতে পারে নাই, তখন তারা তার গাড়ি লক্ষ করে গুলি ছুড়েছে। পরবর্তিতে যাতে সুষ্ঠ ভাবে বিচার কার্য না হতে পারে তাই তারা মামলার সকল আলামতও নষ্ট করে দিয়েছে।


 
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির সাথে জিয়াউর রহমানের রাজনীতির তুলনা হয় না। জননেত্রী শেখ হাসিনার সাথে ওই মুর্খ খালেদা জিয়ার কোন তুলনা হয় না। যারা রাষ্ট্রকে নেতৃত্ব শুন্য করতে চায় তাদেরকে দিয়ে রাজনীতি হবে না। সুতরাং বিএনপিকে কোন রাজনৈতিক দল হিসেবে আমি বিবেচনায় আনতে চাই না। এখানে কম্পেয়ার করার কোন সুযোগ নেই। তারা তো জনগনের জন্য কোন কিছুই করতে পারে নাই, তাহলে তারা কেন ক্ষমতায় আসতে চান। এখন শুধু তারা বুলির রাজনীতি করছেন, আর জনগন তাদের বুলির রাজনীতি বুঝে গেছে।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন