রোজেলের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ০৩:০৪ পিএম
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেলের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা প্রথমে মাসদাইর সিটি মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ পালন করেন পরবর্তীতে মাসদাইর সিটি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পঞ্চবটি মোড়ে গিয়ে শেষ হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম রবি বলেন, আওয়ামীলীগের এই আসনের যে সংসদ সদস্য তার কিছু বক্তব্য আপনারা শোনেছেন তিনি বক্তব্য দিচ্ছেন আর বিএনপিকে হেয় প্রতিপন্ন করছেন। তিনি বলেন, তারেক রহমান মা কে দেখতে দেশে আসতে পারেন না দেশের মানুষের সেবা কিভাবে করবেন। আপনাকে স্মরণ করে দিতে চাই এটা কিন্তু আমার বক্তব্য না সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বক্তব্য রেখেছিলেন এমপি সাহেব আপনের স্নেহের ছোট বোন আইভী বলেছিল আপনি বোরকা পরে নারায়ণগঞ্জবাসীর সাথে সাক্ষাৎ না করে পালিয়ে গিয়েছিলেন। আপনাকে বলে দিতে চাই তারেক রহমান একটি রাজনৈতিক দলের শীষ্য নেতা তিনি জাতীয়াতাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডন থেকে দল পরিচালনা করলে তাতে অসুবিধা কোথায় আপনি যদি কানাডায় বসে দল পরিচালনা করতে পারেন সেটা আপনার জন্য যদি জায়েজ হয় তারেক রহমান বৃহত্তর রাজনীতি দল বিএনপির চেয়ারম্যান তিনিও লন্ডন থেকেও দল পরিচালনা করতে পারবেন।
সভায় সভাপতির বক্তব্যে জাহিদ হাসান রোজেল বলেন, যতদিন এই হাসিনার সরকার বিদায় না হবে ততদিন আমরা আন্দোলন করবো। আজ থেকে প্রতিটি পাড়া মহল্লায় মসজিদ মন্দির গির্জায় পৌছে দিতে হবে এই সরকারের অগণতান্ত্রিক সকল কার্যক্রমের বিরুদ্ধে মাঠে নেমেছে বিএনপি। জনগনকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে এই সরকার পালিয়ে যেতে পারবে না। যতই হুমকি ধামকি করেন শহীদ জিয়ার সৈনিকদের হাত থেকে আর আপনাদের রক্ষা নেই। সারা বাংলাদেশে আজ আমরা একতাবদ্ধ।
ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেলের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান আবদু, অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, নজরুল ইসলাম পান্না মোল্লা। জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক পান্না মোল্লা, একরামুল কবির মামুন, এম এ আকবর, আব্বাস উদ্দিন বাবুল, ওমর আলী, মাহমুদুল হক আলমগীর, এড আল আমিন সিদ্দিক ও আলাউদ্দিন বারি রূপগঞ্জ থানা বিএনপির আহবায়ক মাহফুজুর রহমান হুমায়ুনসহ রূপগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু মহিলা দলের সভাপতি রহিমা আক্তার সহ-সভাপতি রোজিনা আক্তারসহ ফতুল্লা থানা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ফতুল্লা,কুতুবপুর, এনায়েতনগর, বক্তাবলী, কাশিপুর ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


