Logo
Logo
×

রাজনীতি

পুলিশের লাঠিচার্জ, বিস্মিত বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৫ পিএম

পুলিশের লাঠিচার্জ, বিস্মিত বিএনপি
Swapno

 

# সরকার বিরোধী দল শূন্য করার নীল নকশা করেছে: সাখাওয়াত
# গণতান্ত্রিক দেশে এই ভাবে আর চলতে পারে না: হান্নান মামুন

 

আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একসময় বিভিন্ন কারণে বিশ্বজোড়া সুখ্যাতি লাভ করেছিল। কিন্তু সেদিনের সুজলা-সুফলা শস্য-শ্যামলায় ভরপুর বাংলাদেশ আজ শ্রীহীন হয়ে পড়ছে। এখন অধিকাংশ মানুষের ভেতরেই অসৎ উপায়ে স্বল্প সময়ে ধনী হওয়ার প্রবণতা অধিক হারে দেখা যাচ্ছে। সবুজ ঘাসের গালিচায় মোড়ানো যে গ্রাম-বাংলা সোনালি রোদ্দুরের হাসিতে মুখর হয়ে থাকত, সেসব এখন গ্রাম-গঞ্জের নর-নারীকে যথারীতি আনন্দ দান করতে পারছে না।



এদিকে অভাব আর দারিদ্র্যের কশাঘাতে আজকের জনজীবন দুঃখ ও হাহাকারে পূর্ণ। মানুষের ওপর চেপে বসেছে দ্রব্যমূল্য বৃদ্ধির ঘোটক। জীবন ধারণের উপযোগী প্রতিটি জিনিসের অগ্নিমূল্য চাল, ডাল, মাছ, মাংস, তেল, তরিতরকারি, ফলমূল, চিনি, লবণ, গম, আটা, রুটি, বিস্কুট ইত্যাদি দ্রব্যের মূল্য আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষের নাভিশ্বাস উঠেছে।

 

অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের জন্যই সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নৃত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে সমাবেশের আয়োজন করায় তাদের উপর নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ বাধা প্রদান করেন।

 

একই সাথে বিএনপি নেতা কর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করার মাধ্যমে ব্যাপক মাইরধর করা হয়। তাদের মাইরে আঘাত পেয়ে বিএনপি, যুবদল সহ অঙ্গ সংগঠনের ১০ থেকে ১২ জন নেতা কর্মী আহত হন। এসময় সদর থানা ওসি আনিচুর রহমান সহ একাধিক পুলিশ সদস্যকে বিএনপি নেতাদের উপর হামলা করতে দেখা যায়। একই সাথে বিএনপি যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে।



আহত নেতা কর্মীরা হলেন, মাজহারুল ইসলাম জোসেফ,সাগর প্রধান,আমির হোসেন,সামেদুল হাসান  মাসুদ,রাসেল মিয়া ,আব্দুর রহমান ,সাইদুর রহমান,দীল মোহাম্মদ,মনির হোসেন ,নজরুল ইসলাম,সানি,রবেল হোসেন,সুমন মিয়া। তাদের উপর হামলা হওয়ায় জেলা মহানগর বিএনপির একাধিক নেতৃবৃন্দ নিন্দা প্রকাশ করেন।

 

সেই সাথে পুলিশ প্রশাসনের এই হামলার ধিক্কার জানান সচেতন মহল। কেননা তারা সর্বস্তরের মানুষের দাবী আদায়ের জন্য তারা প্রতিবাদ করতে গেছে। বিএনপি নেতাদের দাবী তাদের আন্দোলনের সাথে পুুলিশ প্রশাসনেরও একমত হওয়া উচিৎ। অথচ সেখানে তারা শৃঙখলা পূর্ণ একটি আন্দোলনের দাবী করতে না দিয়ে আন্দোলন কারীদের উপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। আর এজন্য নগরীর সচেতন মহলও তাদের ধিক্কার জানান।  



মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, স্বাধীন দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বলগাছাড়া অবস্থা দরিদ্র ব্যক্তিদের পক্ষে বজ্রাঘাততুল্য। বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করছেন। সরকারকে কঠোর হাতে অতিলোভী অসাধু এসব ব্যবসায়ীকে দমন করতে হবে।

 

তিনি আরও জানান, এই সরকার দেশে বিরোধী দল শূন্য করার জন্য যে নীল নকশা আরোপ করেছে সেই নীল নকশার অংশ হিসেবে আজকে সারা বাংলাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ,জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি এবং ভোলাতে আমাদের ছাত্রদলের সভাপতি নূরে আলম এবং সেচ্ছাসেবক দলের নেতা নূরে আলম সহ অজস্র নেতাকর্মীদের আহত করা এবং অনেক নেতাকর্মীদের গ্রেফতার করার প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন। সেই সাথে পুলিশের এই হামলাকে আমরা নিন্দা জানাই।


 
মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল জানান,আমাদের দলের নেতা কর্মীরা মানুষের অধিকার দাবী আদায়ের জন্য রাজপথে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করছে সেখানে পুলিশ তাদের উপর নির্মম ভাবে যে জুলম ভাবে লাঠিচার্জ করেছে আমি তার নিন্দা জানাই। সেই সাথে তাদের বিচারের আওতায় আনার দাবী জানাই। গণতান্ত্রিক অধিকারকে গলাটিপে ধরার জন্য সরকারের পেটুয়া বাহিনী এই অত্যাচার করছে।



মহানগর বিএনপি নেতা ও ছাত্র দলের সাবেক সভাপতি হান্নান মামুন বলেন, আমরা  কোন দেশে বসবাস করছি নিজেরাও এখন তা ভুলে যেতে বসেছি। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে পুলিশ প্রশাসন দুই নীতিতে চলছে। এই ভাবে আর চলতে দেয়া যায় না। ক্ষমতাসীন দলের নেতারা শহরে যানজট তৈরী করে র‌্যালী করে পুলিশ তাদের কিছু বলে না। অথচ আমরা মানুষের অধিকার আদায়ের দাবী নিয়ে রাজপথে সুশৃঙ্খলভাবে প্রতিবাদ করি আমাদের উপর পুলিশ লাঠি চার্জ করে। এর চেয়ে নিন্দনীয় ঘটনা আর কি হতে পারে। আমাদের নেতা কর্মীদের উপর পুলিশের হামলার ধিক্কার জানাই। সেই সাথে তাদের বিচারের আওতায় আনার দাবী জানাই।

 

অন্যদিকে বিরোধী দলের এই আন্দোলনকে সচেতন মহল একমত প্রকাশ করে। সেই সাথে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যতালিকা টাঙানো এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে কি না, সেটি পর্যবেক্ষণের জন্য সব বাজারে দ্রব্যমূল্য মনিটরিং কমিটি গঠনের ব্যবস্থা করার দাবী তুলেন নগরবাসি। সরকার ও ব্যবসায়ীদের সদিচ্ছাই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করে দেশের সাধারণ মানুষের আরও একটু সুন্দরভাবে বেঁচে থাকার নিশ্চয়তা প্রদানে যথেষ্ট ভূমিকা রাখতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন