Logo
Logo
×

রাজনীতি

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ১৩

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৭ পিএম

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ১৩
Swapno

 

# ঘটনার সুষ্ঠু তদন্ত চান বিএনপি নেতারা
 

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নাসিক ১৫নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের লাঠিচার্জ করেছে সদর থানা পুলিশ।

 

এ ঘটনায় ১৩ আহত হয়েছে বলে দাবি করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। আহতরা হলেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, গোগনগর ইউনিয়ন বিএনপি নেতা মাহমুদুল  হাসান মাসুম, রাশেল মিয়া, আব্দুর রহমান, সাইদুর রহমান, দীল মোহাম্মদ, মনির হোসেন, নজরুল ইসলাম,  সানি, রুবেল হোসেন, সুমন মিয়া।

 

বুধবার (৩১ আগষ্ট) বিকেল সাড়ে ৩ টায় নগরীর মন্ডলপারা ফায়ার সার্ভিস ষ্ট্যাশনের সামনে এই ঘটনা ঘটে।  মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকতার সহিত বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছি। যেখানে গত কর্মসূচি পর্যন্ত কোন বিশৃংখলা হয়নি। তাহলে হঠাৎ করে কাদের ইন্দনে সমাবেশস্থলে আমাদের আসার আগেই পুলিশ অবস্থান নিয়েছে। কেন আমাদের সমাবেশ করতে পুলিশ নিষেধ করেছে। আর কেন আমাদের বিএনপি ও নেতাকর্মীদের উপর লাঠি চার্জ করলো। আমাদের একটাই অপরাধ আমরা জনগণের পক্ষে কথা বলছি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।



মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন বলেন,আজকে এই সরকার এদেশে বিরোধী দল শূন্য করার জন্য যে নীল নকশা আরোপ করেছে সেই নীল নকশার অংশ হিসেবে আজকে সারা বাংলাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ,জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি এবং ভোলাতে আমাদের ছাত্রদলের সভাপতি নূরে আলম সহ অজস্র নেতাকর্মীদের আহত করা এবং অনেক নেতাকর্মীদের গ্রেফতার করার প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন ।

 

আমরা গত ২২ আগষ্ট থেকে লাগাতার প্রতিদিন শান্তিপূর্ন কর্মসূচি পালন করে যাচ্ছিলাম। আমরা মনে করেছিলাম এই বাংলাদেশে এই অগণতান্ত্রিক প্রধানমন্ত্রী ইতিপূর্বে ঘোষনা দিয়েছিলেন বাংলাদেশে সকল রাজনৈতিক দল বিনা বাধায় তাদের রাজনৈতিক কর্মসূচি করতে পারবে।কিন্ত আজকে দেখলাম তার কথা ও তার কাজের মধ্যে কোন মিল নেই।আজকে আমরা যারা একটা শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছিলাম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির  ১৫ নং ওয়ার্ড এর পক্ষ থেকে আজকে আমাদের নেতাকর্মীদের যেভাবে পুলিশ সভা সমাবেশ করতে বাধা দিল আমাদের অনেক নেতাকর্মীদের লাঠিচার্জ করে আহত করলো আমাদের যুবদলের সিনিয়র সহ সভাপতি সাগর প্রধান,ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ সহ বেশ কয়েক জনকে আহত করা হয়েছে।

 

পুলিশের এই কার্যক্রমে শতভাগ হতাশ হয়েছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।যারা বিনা উস্কানিতে বিনা কারনে নেতাকর্মীদের ওপর হামলা চালালো এটা আমরা মহানগর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যারা দোষী আছে পুলিশ সদস্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, পুলিশ আমাদের সমাবেশ করতে নিষেধ করেছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের কথা মেনে সমাবেশস্থলে অবস্থান করছিলাম।

 

পুলিশ কেন আমাদের উপর লাঠি চার্জ করলো সেটা আমি প্রশাসনের কাছে জানতে চাই। তারা আমাদের সমাবেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আমরা সেটা মেনেও সেখান থেকে ফিরে আসছিলাম। কেন হঠাৎকরে পুলিশ আমাদের পিছন থেকে লাঠি চার্জ করলো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তবুও বলতে হচ্ছে পুলিশের বেতন আসে জনগনের টাকায় আওয়ামী লীগের টাকায় না। তারা আজকে যেই আচরন করেছে তাতে মনে হলো পুলিশ শুধু আওয়ামী লীগের জন্য।

 

সাধারণ মানুষের উপর  নির্যাতন করবে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার হরণ করে অবৈধ ভাবে পুলিশের উপর ভর করে ক্ষমতায় টিকে থাকার দিন শেষ। মনে রাখবেন দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য ৭১ সালে বাংলার দামাল ছেলেরা বুকের রক্ত দিয়েছে। ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমের মত প্রয়োজনে আমরাও রক্ত দিবো তবুও দেশের গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা করবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন