Logo
Logo
×

রাজনীতি

জেলা পরিষদ নির্বাচনের দোয়া চাইলেন আনোয়ার হোসেন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৪ পিএম

জেলা পরিষদ নির্বাচনের দোয়া চাইলেন আনোয়ার হোসেন
Swapno


নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার জন্য সকলে দোয়া করবেন। আমি রাজনীতি জীবনে মানুষের কল্যাণে কাজ করেছি।

 

 

শেষ জীবনে আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানুষের খেদমত করার সুযোগ চেয়েছিলাম। তিনি আমাকে চিকিৎসাধীন অবস্থায় জেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত করেন। আপনাদের সকলের দোয়া ও ভালবাসায় আমি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়।

 

 

নির্বাচিত হওয়ার ৫ বছর চলে গিয়েছে, এখন আমি বোনাস দিনগুলো সময় কাটাচ্ছি। এর মধ্যে করোনার কারণে ২ বছর নষ্ট হয়েছে, কিন্তু তখনো মানুষের জন্য জেলা পরিষদ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছি। এই হাজী আঃ হাকিম কন্ট্রাক্টর জামে মসজিদের তৃতীয় তলা নির্মাণের জন্য আহসান হাবিব আমার কাছে এসেছিলেন। তার চাহিদা মত তৃতীয় তলা নির্মাণ শেষে আজ উদ্বোধন করে মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি।

 

 

আনোয়ার বলেন, আমার জীবনে একটি লোভ ছিলো, মানুষের খেদমত করার। মহান আল্লাহ পাক আমাকে খেদমত করার সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের জন্য আপনাদের কাছে দোয়া চাই। কারণ, এই নির্বাচনে আমাকে যেনো দল থেকে মনোয়ন দেয়া হয়।

 

 

আমার নেত্রী শেখ হাসিনার মন যেন নরম হয়, তাকে পুনরায় মনোয়ন দিয়ে আমার পরিকল্পিত জেলা পরিষদ রূপ দিতে পারি। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আসর নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন দেওভোগের হাজী আঃ হাকিম কন্ট্রাক্টর জামে মসজিদের তৃতীয় তলা উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মোঃ আনোয়ার হোসেন।

 

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেওভোগ মাদ্রাসার মোহতাম্মিম আবু তাহের জিহাদী, ইমাম আবুল খায়ের, মোতাওয়ালী ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, কাইয়ূম পারভেজ, আনিস আহম্মেদ, আব্দুর রশিদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, মোশাররফ হোসেন জনি ও ওমর ফারুক এপেনসহ প্রমুখ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন