Logo
Logo
×

রাজনীতি

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায়  শহরে আ’লীগের প্রতিবাদ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ১১:১৩ পিএম

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায়  শহরে আ’লীগের প্রতিবাদ মিছিল
Swapno



নারায়ণগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যকার সংঘর্ষের ঘটনায় তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।  বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি ২নং রেল গেইট থেকে বের হয়ে গ্রীণ্ডলেজ ব্যাংকের মোড় ঘুরে পূণরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 

 

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি গণতান্ত্রিক ভাবে সভা সমাবেশ করে তাহলে কাউকে কোন বাঁধা দেওয়া হবেনা। অথচ আজকে এখানে বিএনপির নেতৃবৃন্দ দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে এসে রণক্ষেত্রের সৃষ্টি করেছে।

 

 

আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। পুলিশ জনগণের জন্য কাজ করে অথচ বিএনপি-জামায়াত চক্র তাদের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে।  তিনি আরও বলেন, গ্রেনেড আর পেট্রোল বোমা মেরে যদি সাধারণ জনগণকে হত্যার চেষ্টা করা হয় তাহলে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর সৈনিকরা বসে থাকবেনা।

 

 

অশান্তির সৃষ্টি করতে চাইলে আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে প্রতিহত করবো। যদি এ ধরনের ঘটনা আর ঘটে তাহলে কাউকে ঘরে ফিরে যেতে দেওয়া হবেনা।  এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, সাখাওয়াত হোসেন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন