সোনারগাঁ উপজেলা আ’লীগের সভাপতি সামসুল সেক্রেটারি কায়সার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫১ পিএম
সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়াকে সভাপতি, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে সাধারণ সম্পাদক করে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েেেছ। আংশিক কমিটিতে অপর সদস্য সিনিয়র সহসভাপতি হিসেবে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নাম ঘোষণা করা হয়।
দীর্ঘ ২৫ বছর পর শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে শেখ রাসেল স্টেডিয়ামে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এই আংশিক কমিটি ঘোষণা করে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মো.আব্দুর রাজ্জাক।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি, কার্যকারী পরিষদের সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. নজিবুল্লাহ হিরু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য এড. সানজিদা খানম, শাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সাঈদ খোকন, বস্ত্র ও পাট মন্ত্রী এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু প্রমুখ।


