কর্মী ছাড়া নেতার কোন মূল্য নাই : এমপি বাবু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৩০ পিএম
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, আপনারা জাতীয় নেতা। জনগণ ছাড়া কিন্তু রাজনৈতিক দলের মূল্য নেই। কর্মী ছাড়া নেতার কোন মূল্য নেই।
‘শামীম ওসমান টিকে আছে জনগণকে নিয়ে জনসভা করে। আইভী টিকে আছে জনগণের ভোটে।’ শনিবার (৩ সেপ্টেম্বর) সোনারগাঁও থানা আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘এখানে হাসনাত পরিবারের কথা না বলার কোন উপায় নেই। এই মাটি মানুষকে ভালবেসে এ পরিবারটি কাজ করেছেন। দুর্ভাগ্য আমাদের মহাজোট হওয়ায় আপনাদের নেতা এখানে নির্বাচন করতে পারেনি।ছাত্রলীগের দুঃসময়ে আমরা কাজ করেছি।
যারা রাজনীতি করতে এসেছে তাদের পদ না থাকতে পারে। মানুষের মুখে তাদের নাম আছে। আপনারা দয়া করে বিষয়টা চিন্তা করবেন। ভবিষ্যতে বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশকে ধরে রাখতে সবাই মিলে কাজ করি।’ এন.এইচ/জেসি


