Logo
Logo
×

রাজনীতি

ছাত্রলীগের কেউ সিগারেট খেয়েছে দেখাতে পারলে পদত্যাগ করবো:এমপি বাবু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:০১ পিএম

ছাত্রলীগের কেউ সিগারেট খেয়েছে দেখাতে পারলে পদত্যাগ করবো:এমপি বাবু
Swapno


‘ছাত্রলীগের কোনো বদনাম নেই। ছাত্রলীগের ইতিহাস মধুর। দু-একটি ঘটনা অনাকাক্সিক্ষত। সেগুলো গোনায় ধরার মত না। শত্রুরা সব সময় কথা বলে। পত্রিকায় অনেক কিছু আসে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা কোনো অপরাধ করতে পারে না।

 

 

আমার আড়াইহাজারের মুরুব্বীরা আছেন। আমার ছাত্রলীগের কোনো ছেলে কখনও সিগারেট পান করতে বা হাতে নিয়েছে এ ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করবো এবং রাজনীতি থেকে বিদায় নেব।’

 

 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এসব কথা বলেন।

 

 

এমপি বাবু বলেন, ‘আজ ছাত্রলীগের সম্মেলন। ঝড় বৃষ্টি আমাদের ঘরে রাখতে পারেনি। ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাদের অনেক ইতিহাস রয়েছে। তাদের মধ্যে একজন আমাদের আব্দুর রহমান, যিনি আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা যারা ছাত্রলীগ করি তাকে আমরা অনুসরণ করি।’

 

 

‘করোনার সময়ও ছাত্রলীগের কেউ ঘরে যায়নি। খাদ্য ওষুধ চিকিৎসা সেবা দিয়েছে। শেখ মুজিব যা চেয়েছিলেন আজ ছাত্রলীগ তাই করে যাচ্ছে।’

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ। এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন