Logo
Logo
×

রাজনীতি

পরিবারতন্ত্রে জিম্মি রূপগঞ্জ আ’লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৩ পিএম

পরিবারতন্ত্রে জিম্মি রূপগঞ্জ আ’লীগ
Swapno


# গাজী পরিবারের তিন সদস্য কমিটিতে

# হাই-শাহজাহান সাথে নিয়েছেন ছেলেকে



নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সূতিকাগার। এখানখার শীষ পর্যায়ের নেতৃবৃন্দও তাদের বক্তব্যে এ কথা বলেন। কেন্দ্রীয় হাই কমান্ড থেকে শুরু করে বঙ্গবন্ধুর আত্মজীবনীতেও নারায়গঞ্জের কথা একাধিকবার উল্লেখ করে গেছেন। কিন্তু বঙ্গবন্ধুর কষ্টে গড়ে তোলা আওয়ামীলীগ নারায়গঞ্জে এখন পারিবারিক লীগে পরিণত হচ্ছে।

 

 

জেলার জনপ্রতিনিধি থেকে শুরু করে ক্ষমতাসীন দলের জেলা-মহানগরের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এখন আওয়ামীলীগকে নিজ বলয় গড়ে তোলার জন্য চেষ্টা চালাচ্ছেন। তবে স্থানীয় রাজনীতিতে উত্তর-দক্ষিণ বলয়ে ইতিমধ্যে পারিবারিক প্রভাব বিস্তার রয়েছে। প্রভাবশালী নেতা এমপি শামীম ওসমানের অনুসারীদেরকে উত্তর বলয় হিসেবে সকলে চিনে।

 

 

তার বিপরীতে একই দলের আরেক রাজনীতিবিদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অনুসারীদেরকে দক্ষিন বলয় হিসেবে জানে। জেলার দুই মেরুর এই দুই ব্যক্তির পারিবারিক ভাবে ক্ষমতাসীন দলে প্রভাব রয়েছে। জেলার অন্যান্য নেতারা পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে বিভিন্ন সভায় ক্ষোভ প্রকাশ করেন।

 


এদিকে এই দুই বলয়ের বাইরে গিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী এবং  রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম দস্তগীর গাজীও ওই এলাকায় আওয়ামীলীগের কমিটিতে তাদের এক পরিবারের তিন জন সদস্যের নাম দেয়া হয়। তিনি সভাপতি হওয়া সত্ত্বেও তারই ছেলে  রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কমিটিতে গোলাম মর্তুজা গাজী পাপ্পা সহ-সভাপতি পদ পান। একই সাথে মন্ত্রী গাজীর স্ত্রী তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী ওই কমিটির সদস্য পদে পদায়িত হন।

 

 

তাদের সাথে তাল মিলিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইও পরিবারতান্ত্রিক রাজনীতিতে পদায়ন শুরু করেছে। বিভিন্ন ইস্যুতে তিনি বিতকির্ত হয়ে আছেন। তাই এবার তার ছেলে মো. তানভীর হাইকে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে রাখা হয়েছে।

 

 

তার সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই ওই উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া ইদানিং পারিবারিক রাজনৈতিক বলয়ে উঁকিঝুঁকি দিচ্ছেন। তারই প্রতিফলন হিসেবে তার ছেলে সাইফুল ইসলাম সোহেলকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রাখা হয়েছে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কমিটিতে।

 

 

এই দিক দিয়ে উদার মানসিকতার পরিচয় দিয়েছেন নারায়ণগঞ্জে প্রভাবশালী সাংসদ শামীম ওসমান। তার পরিবারের তিন জনকে ফতুল্লা থানা আওয়ামীলীগে পদ দেয়া হলেও তারা তা না নিয়ে অন্যান্য নেতাদের এই তিন পদ দিয়ে সুযোগ করে দিয়েছেন।

 

 

কিন্তু রূপগঞ্জের রাজনীতিতে তিন ক্ষমতাসীন দলে তিন পরিবারের এ যেন এক পারিবারতান্ত্রিক কমিটি হয়েছে। তারা নিজেরা এখন থেকে তাদের ছেলে মেয়েদের কমিটিতে স্থান দিয়ে দিচ্ছেন। তারা অনেকটা রাজপথে আন্দোলন ছাড়াই দলে পদ পেয়ে যাচ্ছেন। এ যেন পৈত্রিক সম্পত্তিতে পরিণত হয়ে যাচ্ছে।  

 

 

অথচ স্থানীয় নেতা কর্মীদের দাবী রূপগঞ্জে আরও ত্যাগী নেতা থাকা সত্বেও তাদের এই কমিটিতে রাখা হয় না। তাই রাজনৈতিক বোদ্ধা মহল প্রশ্ন তুলেন একই উপজেলা আওয়ামীলীগের কমিটিতে তিন পরিবারের ৬ সদস্য পদ পেয়েছে। যা নিয়ে উপজেলা পেরিয়ে এখন  জেলা মহানগরে ব্যাপক সামলোচনা তৈরী হয়েছে।

 


দলীয় নেতারা জানান, এই পরিবারতান্ত্রিক দলীয়করণ থেকে বের হয়ে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার জন্য বিভিন্ন সভায় বক্তেব্য মাধ্যমে আহবান জানান মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে একাধিকবার বলেছেন, আমরা কোন অমুক ভাই, তমুক ভাইয়ের রাজনীতি চাই না।

 

 

সেই সাথে নারায়ণগঞ্জে পরিবারতান্ত্রিক রাজনীতি পরিহার করতে হবে। কিন্তু এখানে দেখা যা নারায়ণগঞ্জে যতোই দিন যাচ্ছে ততোই ক্ষমতাসীন দল আওয়ামীলীগে পরিবারতান্ত্রিক প্রভাব বিস্তার বাড়ছে। এখন তাদের সন্তানদের দলে পদায়ন করে বিভিন্ন পদ বাণিজ্যে জড়িয়ে ফেলছেন। তার মাঝে অন্যতম হলেন আব্দুল হাইয়ের ছেলে তানভীর হাই।

 

 

অভিযোগ রয়েছে তার ছেলেকে দিয়ে জেলার সভাপতি বিভিন্ন নেতাদের থেকে টাকা নিয়েছেন। সেই সাথে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি আল মামুনের মতে ওই এলাকার স্বাধীনতা সময়ের পিস কমিটির চেয়ারম্যান মোসলেউদ্দিনের ছেলে জসিমকে নিয়ে জেলা পরিষদের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

 

 

তাই রাজনৈতিক সচেতন মহল মনে করেন বিতর্ক যেন আব্দুল হাইয়ের পিছু ছাড়ছে না। তার উপর এখন পরিবারতান্ত্রিক রাজনীতি গড়ে তুলতে চান তিনি। এজন্য দলীয় নেতা কর্মীরাও তার উপর ক্ষোভ ঝাড়ছেন।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন