Logo
Logo
×

রাজনীতি

উপজেলা স্বেচ্ছাসেবকলীগ গঠনে নামছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

Icon

অর্ণব হাসান

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৮ পিএম

উপজেলা স্বেচ্ছাসেবকলীগ গঠনে নামছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
Swapno

 

# তাদের সাথে স্থানীয় এক ঝাঁক নেতা মাঠে থাকবে

 

নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগকে তৃনমূল থেকে শক্তিশালী ভাবে গড়ে তোলার লক্ষে জেলার অন্তর্গত ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা কমিটি গুলোকে ঢেলে সাজানোর জন্য কাজ শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। ইতোমধ্যে জেলার উপজেলা গুলোর কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে প্রতিটি উপজেলায় তিন জনের একটা কমিটি গঠন করা হয়েছে।

 

তারা স্থানীয় নেতাদের সাথে সমন্বয় করে এই কমিটি গুলো করবে। ওয়ার্ড কমিটি থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে জেলা উপজেলা পর্যায়ে তৃনমূল থেকে স্বেচ্ছাসেবকলী থেকে যারা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে আসতে চাচ্ছে তারা লড়ে এখন চরে বসেছে। সেই সাথে জেলা মাহনগরের নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করে যাচ্ছে। উপজেলা কমিটি গঠনের জন্য আগামী ১২ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগে বর্ধিত সভা ডাকা হয়েছে। জানা যায় সেখানে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দও উপস্থিত থাকবে।

 

এদিকে দলীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ এক বিজ্ঞপ্তিতে জানান, নারায়ণগঞ্জের সদর, বন্দর, সোনারগাঁ, আড়াই হাজার, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা থানার জন্য কেন্দ্র থেকে একা ঝাক নেতৃৃবন্দকে কমিটি গঠনের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তারা স্থানীয় নেতাদের সাথে নিয়ে সমন্বয় করে কাজ করবে বলে জানা যায়।


 
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলার কমিটি গঠনের জন্য দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, তার সাথে রয়েছেন উপ মহিলা বিষয়ক সম্পাদক উর্মি ঢালী, জাতীয় পরিষদ সদস্য টিপু সুলতান, রূপগঞ্জ উপজেলার রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল আলীম বেপারি, জাতীয় পরিষদ সদস্য সুমন দেওয়ান, জাতী পরিষদ সদস্য ফাতেমা ইসলাম রাহা কাজী,বন্দর উপজেলা কমিটি গঠনে দায়িত্বে আছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন, জাতীয় পরিষদ সদস্য আনিসুর রহমান টিপু

 

আড়াই হাজার উপজেলায় আছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক আমজাদ খান, জাতীয় পরিষদ সদস্য অ্যাড ওয়াকিলুর রহমান, সোনারগাঁ উপজেলা দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, জাতীয় পরিষদ সদস্য অ্যাড সাইদুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানায় রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অ্যাড কাজী শাহানারা ইয়াসমিন, জাতীয় পরিষদ সদস্য চৈতালী চক্রবর্তি,জাতীয় পরিষদ সদস্য মো. মিারজ বিল্লাহ,

 

ফতুল্লা থানার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম, জাতীয় পরিষদ সদস্য মো. তালহা ইসলাম জিনান, জাতীয় পরিষদ সদস্য অ্যাড. শরীফ আল হাশিম খান। নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের যারা দায়িত্বে আছেন তারা কেন্দ্রীয় নেতাদের সাথে সমন্বয় করে সকল কাজে সহযোগিতায় থাকবে বলে জানান স্থানীয় নেতারা।  তবে উপজেলা গুলো থেকে কারা নেতৃত্বে আসবে তাদের নাম এখনো প্রকাশ পায় নাই।

 

দলীয় একাধিক নেতৃবৃন্দ জানান, পূর্বে যারা জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগ কমিটিতে দায়িত্ব পালন করেছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের প্রতি নাখোশ। তাই নতুন কমিটি গঠনে ক্লিন ইমেঝ ধারি স্থানীয় নেতাদের সহযোগিতায় জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। তা বাস্তবায়নের জন্য কেন্দ্র থেকে প্রতিটি থানা উপজেলার একজন করে সহ সভাপতিদের দায়িত্ব দিয়ে জেলার মনিটরিং কমিটি গঠন করা হয়। স্থানীয় নেতার মনে করেন এই ভাবে কমিটি গঠন হলে তৃনমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ কমিটি শক্তিশালী হবে। সেই সাথে নতুনরা নেতৃত্বে আসার সুযোগ পাবে।


 
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোস্তফিজুর রহমান মাসুম জানান, কেন্দ্রীয়  নেতৃবৃন্দ আমাদেরকে নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগে যারা নেতৃত্বে আসতে চায় তাদের সাথে সমন্বয় করে উপজেলা কমিটি গুলো গঠন করবে। সেই সাথে যে সকল উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের এমপি আছেন তাদের সাথে পরামর্শ করে নেয়া হবে। আর যে সকল উপজেলায় আওয়ামী লীগের এমপি নাই সেক্ষেত্রে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের পাশাপাশি মূল দলের নেতাদের সাথে সমন্বয় করে নেয়া হবে।

 

জেলা স্বেচ্ছাসেবক লীগের আরেক সভাপতি পদ প্রার্থী জামির হোসেন রনি জানান, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মধ্যে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ অন্যতম। এই স্বেচ্ছাসেবক লীগকে এই ভার তৃণমূল থেকে শক্তিশালী করার লক্ষে জেলা মহানগরে যারা নেতৃত্বে আসতে চায় তাদেরকে নিয়ে কমিটি গঠন করবে। সেই সাথে স্থানীয় এমপি এবং আওয়ামী লীগের দায়িত্বরত নেতাদের সাথে আলোচনা করে দলকে শক্তিশালী করার জন্য কমিটি গঠন করবে বলে আমরা আশাবাদি। কেন্দ্র আমাদেরকে যে ভাবে দিক নির্দেশান দিবে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সেভাবেই কাজ করে যাবো।

 

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ প্রার্থী শফিকুল ইসলাম শফিক জানান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের পূর্বের কমিটিতে যারা দায়িত্ব পালন করেছে তাদের প্রতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাখোশ। নাসিক নির্বাচনের সময় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাদের থেকে তেমন কোন সহযোগিতা পান নাই। তাই এখন স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করার জন্য তৃনমুল থেকে দলকে ঢেলে সাজানো হচ্ছে। উপেজলা কমিটি গঠনের বেপারে আমাদেরকে নিয়ে কেন্দ্রীয় দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ সমন্বয় করে কমিটি গঠন করবে। তাদের সাথে সব ধরনের সহযোগিতায় স্থানীয় নেতারা সাথে থাকবে।


 
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য কায়কোবার রুবেল জানান, আমাকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডেকে বলেছেন বন্দর উপজেলা, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা  এবং সদর থানায় কমিটিতে যারা আসতে চায় তাদেরকে নিয়ে কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা করা। সেই সাথে কমিটি গঠনে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সর্বাবত্বক সহযোগিতা করা মাদেরকে নির্দেশনা দেয়া হয়। উপজেলা ওয়ার্ড  কমিটি গঠনের জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন