Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁয়ে শামসুলের দায়িত্ব কার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৬ পিএম

সোনারগাঁয়ে শামসুলের দায়িত্ব কার
Swapno

 

 # উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম

 

দিন যত গড়াচ্ছে  সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভূইয়ার তেলে সমাতি দেখে অবাক হচ্ছে সোনারগাঁ বাসী। কর্মীবিহীন সামসু তার রাজনৈতিক দল আওয়ামী লীগ থেকে একের পর এক চমকপদ পেতে পেতে নিজেকে এখন সোনারগাঁয়ে ক্ষমতার দানব হিসেবে জাহির করতে চাচ্ছেন। যার বহিঃবিকাশ ঘটিয়েছে তার আমেরিকা সফর নিয়ে পারিবারিক কারণ দেখিয়ে আমেরিকা উড়াল দেন ঠিকই কিন্তু তিনি একজন উপজেলা চেয়ারম্যান কিন্তু তার এই চেয়ারম্যানের ভার কারো উপর তিনি দিয়ে যাননি প্যানেল  চেয়ারম্যান থাকা সত্বেও তাকে কোন  রকম কোন কিছু অবগত না করেই তিন আমেরিকায় উড়াল দেন।

 


সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার পারিবারিক কারণ দেখিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা হন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান  এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। কিন্তু তার আমেরিকার যাওয়ার বিষয়ে অবগত ছিলেন না সোনারগাঁ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ বাবুল ওমর বাবু। মিডিয়ার কাছ থেকে একটি চিঠি প্রাপ্তির মাধ্যমে অবগত হন বাবুল ওমর বাবু। কিন্তু সে চিঠিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব প্রাপ্তির চিঠি ছিল না সে চিঠিটি ছিল মন্ত্রনালয় থেকে চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়ার ছুটি প্রাপ্তির চিঠি সে চিঠিতে উল্লেখিত ছিল ৬ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছুটি পেয়েছেন।

 

এই চিঠির মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় প্যানেল চেয়ারম্যান-১ বাবুল ওমর বাবু ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া যাননি সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান  এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। অপরদিকে দেখা যায় দলের সাংগাঠনিক নিয়ামাবলি ঠিকই তিনি পালন করে গিয়েছেন। গত ৩ সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া।

 

কিন্তু পারিবারিক কারণে দেশের বাহিরে যাওয়ার কারণে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম দায়িত্ব দিয়ে যান। তিনি সকলের উদ্দেশ্যে নিশ্চিতও করে যান শামসুল ইসলাম ভূঁইয়া, আমি পারিবারিক কারণে কিছুদিনের জন্য আমেরিকায় যাচ্ছি। আমি ফিরে না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে সহ সভাপতি সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

 


এ বিষয়ে সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান-১ বাবুল ওমর বাবু যুগের চিন্তাকে জানান, আমি মিডিয়ার মাধ্যমে চিঠি পেয়েছি যে সেখানে উল্লেখ করা হয়েছে ৬ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রনালয় থেকে ছুটি পেয়েছেন চেয়ারম্যান। আমি যেহেতু প্যানেল চেয়ারম্যান-১ আমাকে দায়িত্ব দিয়েছে কিনা চিঠিতে উল্লেখ নাই আর আমাকে ইউনও সাহেবও এ বিষয়ে আমাকে কিছু বলেনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন