Logo
Logo
×

রাজনীতি

জাকির খানকে নিয়ে উন্মাদনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৯ পিএম

জাকির খানকে নিয়ে উন্মাদনা
Swapno


# তার জনপ্রিয়তা,  চুল পরিমাণ কমে নাই : জিয়া


নারায়ণগঞ্জ জেলার বিএনপির রাজনীতিতে জাকির খান নামটি বেশ আলোচিত। এই জাকির খান এক সময়ে ছাত্রদলের নায়ক ছিলেন। এই আলোচিত নেতা দীর্ঘ ২১ বছর যাবৎ দেশের বাহিরে থাকা সত্ত্বে ও তার বিশাল কর্মীবাহিনী রয়েছে। তারা এখনো রাজপথে সংক্রিয় আছে।  

 

 

৩ সেপ্টম্বর রবিবার রাজধানী থেকে এই সাবেক ছাত্র দল নেতাকে গ্রেফতার করে র‌্যাব ১১। তিনি দেশে ফেরত এসে গ্রেফতার করার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে বিএনপি। এই জাকির খানের কর্মীরা উল্লাস মুখরভাবে তাদের কার্জকম পরিচালনা করছেন। এই নেতা দেশে আসার পরে তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে বলে দাবি তার কর্মী বাহিনীর।

 

 

তরুণ প্রজন্ম তার সাথে রাজনীতিতে নামতে উৎসাহিত হয়েছে।  এর মাঝে বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পদপদবী নিয়ে বিএনপির শক্ত অবস্থান তৈরি করছে জাকির খান বলয়ের নেতাকর্মী সমর্থকরা। বিএনপির এই নেতা কর্মীরা মনে করছেন। জাকির খান জামিনে মুক্তি পেলেই আরো শক্ত হয়ে রাজপথে নামবেন তারা।

 

 

এতে নারায়ণগঞ্জ বিএনপির শক্তি বাড়বে বিরাট আকারে। তিনি দেশে না থাকার সময়েও তার নেতাকর্মীরা বিভিন্ন নেতার ছায়াতলে থেকে রাজনীতি করে আসলেও রাজনৈতিক কর্মসূচিগুলোতে জাকির খানের নামেই শ্লোগান দিতো।

 


এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জে জাকির খান বলতে একটা ব্র্যান্ড। পুরো বাংলাদেশে ওয়ান পিস জাকির খান। তিনি দীর্ঘদিন যাবৎ কারাগারে থাকা সত্ত্বেও তার জনপ্রিয়তা চুল পরিমান কমে নাই।’

 

 

‘তরুণ প্রজন্ম জাকির খানের ভক্ত যারা আরো প্রায় ৯০% তার সাথে কাজ করার জন্য উৎসাহিত হয়ে উঠেছে। এতো বছর তিনি দলের সাথে সংক্রিয়ভাবে স্বশরীরে অংশ গ্রহণ না করে থাকলেও দীর্ঘ ১৫ বছর যাবৎ বিএনপির যত আন্দোলন যত প্রকারের কেন্দ্রীয় কর্মসূচীতে জাকির খানের সকল কর্মী সমর্থকরা ছিলেন।’

 

 

‘এখন তিনি দেশে থাকায় আমরা আরো চাঙ্গা হয়ে উঠেছি। এই জাকির খান আমাদের রাজনীতির গুরু তার মাধ্যমে আমরা এই রাজনীতিতে অংশ গ্রহণ করেছিলাম।’ আমরা মনে করছি, ‘এই জাকির খানের কারণে অধিক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিএনপির তৃণমূল কর্মীরা জোরালোভাবে মাঠে নামবেন বলে মনে করি।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন