Logo
Logo
×

রাজনীতি

আজাদের স্বার্থে খণ্ডিত বিএনপি

Icon

অর্ণব হাসান

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৮ পিএম

আজাদের স্বার্থে খণ্ডিত বিএনপি
Swapno


# তার বিরুদ্ধে কমিটি বাণিজ্য করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে


নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী দল বিএনপি এখন নানা ইস্যূতে সক্রিয় হয়ে উঠেছে। সেই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ জ্বালানি তেল, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে গত মাম কয়েক যাবত বিএনপি নারায়ণগঞ্জে উজ্জীবিত হয়ে উঠছে। বিভিন্ন আন্দোলনে সক্রিয় হওয়ার পাশা পাশি জেলা জাতীয়তাবাদি দল বিএনপির অঙ্গ সংগঠনের কমিটি গঠনের মাধ্যমে দলকে শক্তিশালী করে তুলছেন।

 

 

কিন্তু জেলা মহানগর বিএনপির দলীয় অঙ্গ সংগঠনের তৃনমূল নেতৃবৃন্দের অভিযোগ রয়েছে দলীয় নেতাদের মাঝে কোন্দল থাকায় দল এখনো দাঁড়াতে পারছে না। আর এই কোন্দলের মূলে রয়েছেন বিএনপির আন্তুর্জাতিক বিষয়ক সম্পাদক ও আড়াই হাজার উপজেলা এলাকার নেতা। তার বিরুদ্ধে নেতা কর্মীদেরও অভিযোগের শেষ নেই।

 

 

তবে এবার একাধিক নেতৃবৃন্দ বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। কেননা তার কারনে অনেক ত্যাগি নেতা দলীয় কমিটি থেকে বঞ্চিত হয়েছে। আজাদ এখন দলে মাঝে বিষফোড়া রুপে রুপান্তরিত হয়েছে।

 


এদিকে দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় বিএনপি নেতা আড়াইহাজারের নজরুল ইসলাম আজাদের গত বছর ফেব্রুয়ারিতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন আজাদ। আজাদের দাবি. আড়াইহাজারের সাংসদ নজরুল ইসলাম বাবুর লোকজন এ হামলা চালিয়েছেন।

 

 

তবে আড়াইহাজার বিএনপির অপর একটি অংশের দাবি বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি দেওয়ার কথা বলে বিভিন্ন নেতাকর্মীদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

 


সূত্র মতে, এর আগেও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানেও স্থানীয় পাওনাদারদের হামলার শিকার হন নজরুল ইসলাম আজাদ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিএনপির এমন চরম দু:সময়ে রাজনীতির নামে বাণিজ্যের  দোকান খুলে বসা আজাদকে  আড়াইহাজার বিএনপি থেকে বিতারিত করার লক্ষ্যেই এমন হামলার শিকার হন বলে জানা যায়।

 


এছাড়া তিনি জেলা বিএনপির কমিটিতে সাধারণ সম্পাদকের পদ দেয়ার কথা বলে আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছিলেন চেকের মাধ্যমে, যা চেকের ছবিসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিলো। এই বিষয়টি নিয়ে বিএনপির ভেতরে আজাদ এখনো সমালোচিত হয়ে আছে।

 


সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিতে কোন পদ-পদবী না থাকলেও বিগত কয়েক বছর ধরে উড়ে এসে জুড়ে বসেছেন আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ। আড়াইহাজার বিএনপির সিনিয়র নেতাদের অবজ্ঞা করে বহিরাগতদের প্রাধান্য দিয়ে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে আসেন এই নেতা।

 

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় গ্রুপিং লবিং আর টাকা খরচ করে মনোনয়নও হাসিল করে নেন সুচতুর আজাদ। মনোনয়ন পাওয়ার পর পরই হাতিয়ে নেন নিজ দলের নেতাকর্মীদের কাছ থেকে বিপুল পরিমান টাকা। তাছাড়া তিনি বিদেশ নেওয়া, সুদের নামে, ব্যবসায় মুনাফা দেওয়া ও পার্টনার করে নেওয়ার নামে হাতিয়ে নেন বিপুল পরিমান অর্থ; যা রীতিমত ফাঁস হয়েছে।

 

এমনকি বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশ হয়েছে। তাছাড়া বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি দেয়ার নাম করে নেতা-কর্মীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার খবর ফাঁস হয়ে যাওয়ায় ধীরে ধীরে আড়াইহাজার বিএনপির নেতা-কর্মীদের আস্থা হারিয়ে ফেলছেন নজরুল ইসলাম আজাদ। তারই বহিঃপ্রকাশ ঘটে তার উপর নিজ দলের নেতা-কর্মীদের হামলা।

 


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, এছাড়া নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি আটকে আছে এই সুচতর নজরুল ইসলাম আজাদের জন্য। তিনি তার বলয়ের ব্যক্তিদের পদে রাখার জন্য বিভিন্ন পাঁয়তারা করে যাচ্ছে। আজাদের স্বার্থে দলের নেতাদের মাঝে কোন্দল তৈরী হয়ে আছে।

 

 

তাই রাজনৈতিক বোদ্ধা মহল মনে করছেন এক আজাদের স্বার্থে বিএনপি আজ খন্ডিত। তাই আজাদকে যদি তারা সরাতে না পারে তাহলে বিএনপি নেতাদের আরও পস্তাতে হবে। এবিষয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়। এনেএইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন