চন্দন শীলকে এড.দিপুর অভিনন্দন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪১ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চন্দন শীলকে আওয়ামী লীগের প্রার্থী করায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু।
গত শনিবার (১০ সেপ্টেম্বর) দলের মনোনয়ন বোর্ড নারায়ণগঞ্জ জেলা পরিষদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চন্দন শীলের নাম ঘোষণা করেন। চন্দন শীল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং ঘাতক দালাল নির্মূল জেলা কমিটির আহবায়ক।
চন্দন শীল দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে এড. আনিসুর রহমান দিপু বলেন, দল একজন নিষ্ঠাবান, একনিষ্ঠ ত্যাগী কর্মীকে মূল্যায়ন করেছে; এটি তার প্রাপ্য ছিল। দলের জন্য চন্দন শীলের ত্যাগ অনেক।
২০০১ সালের ১৬ জুন চাষাড়া আওয়ামী লীগ কার্যালয়ে ভয়াবহ বোমা হামলায় দুই পা হারান চন্দন শীল। তারপরেও দলের প্রতি তার ভালবাসা, কর্তব্য এতটুকু কমেনি। দু’পা হারিয়েও চন্দন শীল রাজনীতিতে দমে যাননি।
বরং একজন সুস্থ-সবল মানুষের মতোই সমানতালে রাজনীতি করে যাচ্ছেন। আমি চন্দনশীলকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি। এন.এইচ/জেসি


