Logo
Logo
×

রাজনীতি

জামিনে এসেই কঠোর আন্দোলনের ঘোষণা বিএনপির

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৭ পিএম

জামিনে এসেই কঠোর আন্দোলনের ঘোষণা বিএনপির
Swapno

 

# পুুলিশ কর্মকর্তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে আমাদের রক্ত ঝরায় : রবি

# কার ইন্দনে শাওনকে হত্যা করা হলো তদন্ত চাই : মামুন



১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও তাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ ২নং রেল গেট এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  আনন্দ র‌্যালীর আয়োজন করে।

 

 

আর সেই র‌্যালী বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীরা একত্র হতে থাকে। তবে র‌্যালী শুরু করার আগেই সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশের বাধার মুখে পরে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের সরানোর চেষ্টা করে কিন্ত বিএনপি নেতাকর্মীরা পুলিশি বাধা অতিক্রম করে তারা তাদের কর্মসূচি পালন করার চেষ্টা করে। 

 

 

পরবর্তীতে পুলিশ নেতাকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে লাঠিচার্জ করতে থাকে আর বিএনপি নেতা-কর্মীরাও পাল্টা জবাব দিতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। কয়েক ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ চলার এক পর্যায়ে যুবদল কর্মী  শাওন নিহত  হয় ও বিএনপির কয়েকশ নেতাকর্মী আহত হয়েছেন ।

 

 

ময়না তদন্ত শেষে পুলিশ রাত ১২ টার পর নিহত যুবদল কর্মী শাওনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। তবে সেই যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি অঙ্গসংগঠনের ৬ হাজার নেতাকর্মীদের নামে মামলা করা হয়।

 

 

আর এই মামলার পর থেকে বিএনপি নেতারা বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়ান। এই মামলায় প্রথমে মহানগর বিএনপি ২২ জন নেতাকর্মী উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন লাভ করেন। তারই ধারাবাহিকতায় ১১ সেপ্টম্বর মঙ্গলবার দুপুরে বিচারপতি মোঃ রেজাউল হাসান ও বিচারপতি আতাবুল্লাহের আদালতে আগাম জামিনের আবেদন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতারা এবং আদালত তাদের আগাম ৬ সপ্তাহের জামিন দেন।

 


জামিনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, ‘মামলা যে মিথ্যা মামলা এটা সবাই জানে। আমরা এখন জামিন পেয়েছি আমরা এখন এলাকায় ফিরে আসবো এবং কর্মী সমর্থকদের সাথে বসবো। 

 

 

আমাদের জেলা বিএনপির মিটিং হবে, আমাদের অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে আলাপ-আলোচনা করবো। আমাদের নিহত যুবদলকর্মী শাওনের বিষযে আমরা শোক সভা করবো, প্রতিবাদ সভা করবো, শোক র‌্যালী করবো বিভিন্ন রকম কর্মসূচি আছে।’

 

 

রবি আরো বলেন, ‘যুবদল কর্মী শাওনকে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেছে; এটা দিবালোকের মতো সত্য তা আপনারা সাংবাদিক ভাইয়েরা প্রমান করেছেন। এই মামলার সাথে পুলিশ যে সম্পৃক্ত পুলিেেশর গুলিতে আমাদের শাওন নিহত হয়েছে এটা আমার বলার অবকাশ থাকে না; যে সকল কর্মকর্তারা শাওন হত্যার সাথে জড়িত আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

 

 

আমি সকল পুলিশ কর্মকর্তাদের দায়ী করতে চাচ্ছিনা যারা অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা; যারা নিজেদের প্রতিষ্ঠিত করতে মানুষের রক্ত নিয়ে হোলি খেলে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ। আমি তাদের বিরুদ্ধে নিন্দা জানাই তাদের শাস্তি জানাই ।’

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ জানান, ‘আমাদের বিরুদ্ধে যে মামলাটি ছিল সেই মামলাটি সম্পূর্ণ মিথ্যা মামলা ছিল। আর সেদিনের ঘটনাটাও আপনারা জানেন। সেদিন আমাদের ছিল দলের প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা সেদিন একটা র‌্যালী করতে চেয়েছিলাম আনন্দ র‌্যালী, এটি কোন সরকার বিরোধী আন্দোলন ছিলনা।’

 

 

‘অথচ এই শান্তিপূর্ন প্রোগ্রাম বানচাল করতে আমাদের ওপর পুলিশের অসংখ্য গুলিবর্ষন, টিয়ারশেল, রাবার বুলেট ছুঁড়তে থাকে এবং এক পর্যায়ে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে আমাদের কর্মীকে তারা হত্যা করলো।

 

 

এই যে দেশের পরিস্থিতি অশান্ত করার যে প্রক্রিয়া এবং প্রচেষ্টা এটি কেন করা হলো তা আমাদের বোধগম্য নয়। সঠিক তদন্ত করে কেন গুলি করে মানুষ হত্যা করা হলো; কার ইন্দনে এটা করা হলো এ বিষয়ে আমি একটা তদন্ত চাই। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি সেখানে যদি আমরা দোষী হই; আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলার বিচার হবে।’

 

 

মামুন মাহমুদ আরো বলেন, আর যদি আমরা দোষী না হই আমাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর এই সরকার যদি এটি না করে তাহলে বুঝতে হবে এই সরকার আইনের শাসনে বিশ্বাসী নয়, তারা ফ্যাসীবাদী সরকার। আমরা খুব শীঘ্রই জেলা বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে মিটিংয়ে করে শাওন হত্যার বিষয়ে আমরা পরবর্তী কর্মসূচী ঘোষণা করবো।

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মিয়া জানান, ‘প্রতিষ্ঠা বার্ষিকীর দিন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশের যে  বর্বরতা দেখিয়েছে তা সত্যিই দুঃখজনক। আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে এমনকি আমাদের একজন যুবদল কর্মী শাওন নিহত হয়েছে।

 

 

নিহত হলেন যুবদল কর্মী  অথচ মামলা আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে।  আজ আমরা এই মিথ্যা মামলা থেকে জামিন পেয়েছি এবং শাওন হত্যার জন্য যারা দায়ী সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেই সকল দোষীদের শাস্তি দাবি করছি।আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে যতদিন না এই সরকারের পতন না হয়।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন