নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:২১ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটিতে যারা মনোনীত হয়েছেন তারা হলেন, আহ্বায়ক অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক আ. সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দীন, যুগ্ম আহ্বায়ক আলহাজ আতাউর রহমান মুকুল, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন অনু, যুগ্ম আহ্বায়ক ফাতেহ মো. রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক এমএইচ মামুন, যুগ্ম আহ্বায়ক আবু কাওসার আশা।
এছাড়া সদস্য সচিব পদে অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু মনোনীত হয়েছেন এবং সদস্য মনোনীত করা হয় অ্যাডভোকেট রফিক আহম্মদ, হাজী ফারুক হোসেনকে।
মনোনীত অন্যান্য সদস্যরা হলেন, আওলাদ হোসেন, শওকত হোসেন সকু, হাসান আহম্মদ, মাহাবুব উল্লাহ তপন, মাসুদ রানা, ডা. মজিবর রহমান, মাকিদ মোস্তাকিন সিপলু, রাশিদা জামাল, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, হান্নান সরকার, অ্যাড. বিল্লাল হোসেন।
এছাড়াও হাবিবুর রহমান দুলাল, হাবিবুর রহমান মিঠু, মনোয়ার হোসেন শোখন, মো. বরকত উল্লাহ, মো. আলমগীর হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, শহিদুল ইসলাম রিপন, আমিনুর ইসলাম মিঠু, ফারুক আহম্মদ রিপন, মাহমুদুর রহমান, অ্যাড. শরিফুল ইসলাম শিপলু, শাখাওয়াতুল ইসলাম রানা, মো. ফারুক হোসেন, কামরুল হাসান সাউদ চুন্নু, হুমায়ুন কবির এবং শাহিন আহম্মদ সদস্য পদে মনোনীত হয়েছেন। এন.এইচ/জেসি


