Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আনিসের বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৩ পিএম

সোনারগাঁ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আনিসের বিশাল শোডাউন
Swapno

 

 

নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগকে তৃনমূল থেকে শক্তিশালী ভাবে গড়ে তোলার লক্ষে জেলার অন্তর্গত ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা কমিটি গুলোকে ঢেলে সাজানোর জন্য কাজ শুরু করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। ইতোমধ্যে জেলার উপজেলা গুলোর কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে প্রতিটি উপজেলায় দুই থেকে তিন জনের কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ড কমিটি থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন কমিটি জেলা উপজেলা পর্যায়ে তৃনমূল থেকে স্বেচ্ছাসেবকলীগের যারা নেতৃত্বে আসতে চাচ্ছে তাদের নিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

এই কর্মী সভায় কয়েক হাজার নেতা কর্মী নিয়ে  সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ওই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিসের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন। পরে সভায় সোনারগাঁ উপজেলার দশটি ইউনিয়নের স্বেচ্ছাস্বেকলীগের কমিটি গঠন সহ উপজেলা পর্যায়ে কিভাবে সংগঠনকে শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। সোমবার বিকালে সোনারগাঁ উপজেলা পৌর এলাকার আওয়ামী লীগের কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

 

 

সোনারগাঁ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করেস আসছি। আমাদের পরিবার আওয়ামীলীগের পরিবার। এই সোনারগাঁ ছাত্রলীগে নেতৃত্ব দিয়ে দলকে শক্তিশালী করেছি। সেই সাথে দক্ষতার সাথে এই সোনারগাঁয়ে ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছি। তাছাড়া দলের দূঃসময়ে আন্দোলন সংগ্রাম করেছি। এখন সোনারগাঁ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী হয়েছি। দল থেকে আমাকে মূল্যায়ন করা হলে আমি সোনারগাঁ স্বেচ্ছাসেবকলীগকে সারাদেশের সবচেয়ে মডেল থানা হিসেবে গড়ে তুলতে পারবো। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে মূল্যায়ন করবে আমি আশাবাদি।  

 

অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য এডভোকেট মো. সাইদুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন,

 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম , আওয়ামীলীগের উপকমিটির সহ সভাপতি ছগীর আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জামির হোসেন রনি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, যুবলীগ নেতা সালাম, আসাদ,ও সোহাগ রনি, এস কে, সজীব, ছাত্র লীগ নেতা সাগর, হৃদয়, সহ যুবলীগ সেচ্ছাসেবক লীগের নেতাকর্মী বৃন্দ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন