Logo
Logo
×

রাজনীতি

চার দশকের পারিবারিক রাজনীতির  অবসান : সাখাওয়াত

Icon

লতিফ রানা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫২ পিএম

চার দশকের পারিবারিক রাজনীতির  অবসান : সাখাওয়াত
Swapno

 

 # যারা অন্য দলের সাথে আঁতাত করে না, তাদেরকে খুঁজে বের করব


# কমিটি গঠন করার ক্ষেত্রে আমরা কোন ভাইকে প্রশ্রয় দেব না
 

         

সদ্যগঠিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সারা বাংলাদেশের মতো নারায়ণগঞ্জের রাজনৈতিক দলগুলোও পারিবারিক রাজনীতিতে নিষ্পেষিত। নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি গত ৪০ বছর যাবত পারিবারিক রাজনীতিতেই পরিচালিত হয়ে আসছে।

 

 

আমি কিন্তু পারিবারিক রাজনীতি থেকে আসিনি। আমি সাধারণ নেতাকর্মীদের মধ্য থেকে বের হয়ে এসেছি। তাই আমি মনে করি যারা পারিবারিক রাজনীতি করে, তারা তাদের পুরাণো ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদেরকে পিছনে টেনে স্তব্ধ করার চেষ্টা করবে।

 

 

আমাকে আপনারা চিনেন, আমাকে যদি স্তব্ধ করার চেষ্টা করা হয়, তাহলে আামি আরও বেশি জলে ওঠি। আমি মনে করি আমাকে স্তব্ধ করার চেষ্টা করবেন না। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি আমার রক্তের বিনিময়ে হলেও পালন করার চেষ্টা করব।


 


গতকাল বুধবার দৈনিক যুগের চিন্তাকে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে সদ্যগঠিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির বিষয়ে বিভিন্ন নেতাদের প্রতিক্রিয়াসহ নারায়ণগঞ্জ বিএনপির বর্তমান অবস্থার বিষয়ে আলাপকালে এসব কথা বলেন তিনি।

 

 

এ সময় তিনি আরও বলেন, আহবায়ক হিসেবে আমার উপর যে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে, এই দায়িত্ব পাওয়া সহজ। কিন্তু তা সূচারুরূপে পালন করা অনেক কঠিন।তবে আমি কাজে বিশ্বাসী, আমি সব সময় যে কাজই করেছি তা নিষ্ঠার সাথে সম্পন্ন করেছি।

 

 

আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যে সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে সময় দেশ ও দেশের মানুষের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য একটা ক্রিটিক্যাল সময়। নারায়ণগঞ্জর সেই সেভেন মার্ডার থেকে শুরু করেই আমি দায়িত্বশীলতার প্রমাণ দিয়েছি।

 

 

আশা করি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা-ও আমি সূচারুরূপে পালন করতে পারব। আমার প্রতি দলের আশা আমি বুঝতে পারি, দলের সেই আশা আমি পূর্ণ করব ইনশাল্লাহ।

 


 
সাখাওয়াত বলেন, আমি সকলকে আশস্ত করতে চাই যে, আমার কোন ভাই কোন পদে যাবে না। আমার কোন ভাই রাজনীতিও করে না, তাই আমার কোন ভাইকে রাজনীতিতে বসানোর মতো ব্যাপার নাই। তূণমূলের নেতাকর্মীরাই হলো এই দলের প্রাণ।

 

 

বিএনপি নেতা নির্ভর দল না, সমর্থক এবং কর্মী নির্ভর দল। এ দলের লাখ লাখ কোটি কোটি কর্মী এবং সমর্থক রয়েছে। আমার মূল দায়িত্ব হলো নেতা কর্মী এবং সমর্থকদের মধ্যে আস্থার ভাব তৈরি করা। যাতে পূর্বের যত অনিয়ম এবং উচ্ছৃঙ্খলতা আছে তা উপড়ে ফেলা।

 

 

ইতিপূর্বে আমি দেখেছি নিজের পদ নিয়ে অন্য কাউকে পদায়িত করে নাই, ইউনিটের কমিটি গঠন করা হয়নি। আপনারা দেখতে পাবেন, আমরা অচিরেই প্রতিটা ইউনিট গঠন করব। সেই গঠন করার ক্ষেত্রে আমরা কোন ভাইকে প্রশ্রয় দেব না।

 

 

তিনি বলেন, যে ব্যক্তি দলের জন্য নিবেদিত এবং দলের সকল আয়োজনে তারা রাজপথে থাকে, অন্যকোন দলের সাথে আঁতাত না করে, তাদেরকে আমরা খুঁজে বের করে পদায়ন করব।এই দলের নেতৃত্বের কারণে ইতিপূর্বে অনেক নেতা কর্মী নিস্ক্রিয় অবস্থায় রয়েছে।

 

 

আমরা কমিটি পেয়েছি মাত্র দুইদিন হলো, এরই মধ্যে বেশ কিছু নেতা কর্মী যারা এরপূর্বে আমাদের কাছ থেকে দলের কাছ থেকে অভিমান করে দূরে ছিল। অথচ দলের জন্য তাদের মনও কাঁদে।তাদের অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে।

 

 

আমাদের কাজ হবে তাদের সবাইকে বের করে আনা এবং দলের সাথে সম্পৃক্ত করা। এখানে কোন স্বজনপ্রীতি হবে না, কোন ভাইয়ের লোককে প্রশ্রয় দেওয়া হবে না। কোন টেলিফোনে কাজ হবে না। এখানে যোগ্যতা অনুসারে মূল্যায়ন করা হবে। সেটা আমি প্রমাণ করে ছাড়বো।
 

 


তিনি আরও বরেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের যে কমিটি দিয়েছে, নবীন এবং প্রবীণের সমন্বয়ে যে কমিটি দিয়েছে, এই কমিটির প্রতি আমার আস্থা রয়েছে।

 

 

আমি মনে করি এই কমিটি সফল হবে।আপনারা ছয় মাস অবশ্যই দেখবেন। এই কমিটির মাধ্যমেই নারায়ণগঞ্জে একটি কার্যকর আন্দোলন ইনশাল্লাহ হবে।

 

 

গত ১লা সেপ্টেম্বরের মতো পিছন থেকে যেন আমাদের প্রতি গুলি করা না হয়, আক্রমণ করা না হয়। আমরা সে দাবি জানাবো।

 

 

তবে আমরা যেহেতু রক্ত দিতে শিখেছি, আর যদি সেই ১লা সেপ্টেম্বরের মতো একই অবস্থা সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমরা ছাড়লেও নারায়ণগঞ্জের মানুষ ছাড়বে না। নারায়ণগঞ্জের মানুষ সেই অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধ করবে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন