Logo
Logo
×

রাজনীতি

জাপা নেতার মনোনয়ন ক্রয়ে নৌকার প্রার্থী সোহাগ রনি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪০ পিএম

জাপা নেতার মনোনয়ন ক্রয়ে নৌকার প্রার্থী সোহাগ রনি
Swapno


# হেফাজতের তাণ্ডবের মামলায় আসামি হয়েছিলেন এই ইকবাল 

 


নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন নিয়ে এখন নারায়ণগঞ্জ শহরময় ছাড়িয়ে জেলা উপজেলা পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। ইতোমধ্যে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে যিনি মনোনীত হয়েছেন তিনি অনেকটা চেয়ারম্যান নিশ্চিত হয়ে আছেন। তবে সদস্য পদে বিভিন্ন ওয়ার্ডে যারা নির্বাচন করবে তাদের মাঝে তুমূল লড়াইয়ের আবাস পাওয়া যাচ্ছে।

 

বিশেষ করে জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে যারা মনোনয়ন ক্রয় করেছে তাদের মাঝে হাড্ডা হাড্ডি লড়াইয়ের আলোচনা চলছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ৩ নম্বর ওয়ার্ড থেকে ইতোমধ্যে ছয়জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেছে।

 

তারা হলেন জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী ফারুক ওমর, এনামুল হক বিদ্যুত, আবদুন নূর।

 

 কিন্তু দেখা যায় জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালের মনোনয়ন ফরম ক্রয়ে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন নির্বাচনের নৌকার প্রার্থী সোহাগ রনি রয়েছেন। একই সাথে এই নৌকার প্রার্থী সোহাগ রনি ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন।

 

তিনি মোগরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত নৌকা নিয়ে স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসদু বাবুর সাথে পরাজিত হন। স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীদের মাঝে সোহাগ রনির এই দৈত আচরণ নিয়ে সমালোচনা তৈরী হয়েছে। আবার কেউ কেউ বলছে সে দিনে আওয়ামীলীগ রাতে জাতীয় পার্টির নেতা এমপিদের সাথে আতাত করে চলে।

 

আর এজন্য আওয়ামীলীগের প্রার্থীদের সাথে তাকে দেখা না গেলেও জাপার প্রার্থীর মনোনয় ক্রয়ে তাকে দেখা যায়। তার এই কর্মকান্ডকে স্থানীয় আওয়ামীলীগ নেতারা ধিক্কার জানান। সেই সাথে এই ধরনের লোকদের প্রতিহত করার আহবান জানা সচেতন রাজনৈতিক মহল।

 

অন্যদিকে সাবেক ছাত্রলীগের এই নেতাকে নিয়ে এর আগেও সোনারগাঁয়ে তার কর্মকান্ডের সোহাগ রনি সমালোচিত হন। তার বিরুদ্ধে হত্যা মামলাও ছিল। পরবর্তিতে অর্থের বিনিময়ে সেই জায়গায় তার নাম বাদ পরে যায় বলে জানান ক্ষমতাসীন দলের একাধিক নেতৃবৃন্দ।

 

তাই এবার নতুন করে জাতীয় পার্টির নেতার মনোনয়নে তাকে দেখা যাওয়ায় সরকার দলীয় অনেক নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।তাই তাকে সোানারগাঁ থেকে প্রতিহত করার ডাক দিয়েছে আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতৃবৃন্দ জানান, সোহাগ রনির মত ব্যক্তি কি করে আওয়ামীলীগের মনোয়ন পেল তা জানার বিষয়।

 

যে দিনের বেলা আওয়ামীলীগ আর রাতের বেলা জাতীয় পার্টির নেতাদের সাথে আতাত করে। তাদের মত ব্যক্তিদের কারনে দলের সুনাম ক্ষুন্ন হয়।

উল্লেখ্য, আসন্ন জেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দিনে সাধারন সদস্য আসনে তিন নম্বর ওয়ার্ড সদস্য পদে জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয়পার্টির নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো . মতিউর রহমানের কার্যালয় থেকে তারা এ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এসময় জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে নৌকার প্রার্থী সোহাগ রনিকে দেখা যায়। যা নিয়ে রীতিমত সামলোচনা হচ্ছে।

 

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন-২০২২ আগামী ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তরিখ আগামী সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টোম্বর। আপীলের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ১৭ অক্টোবর। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন