Logo
Logo
×

রাজনীতি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে বাবু চন্দন শীল

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:২১ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে বাবু চন্দন শীল
Swapno


# জাপা নেতা আল জয়নাল মনোনয়নপত্র দাখিল করেননি


আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন বাবু চন্দন শীল। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে গত ৮ সেপ্টেম্বর পযর্ন্ত নারায়ণগঞ্জ থেকে সর্বমোট ১০ জন হেবিয়েট আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রে দলীয় মনোনয়নপত্র জমা দেন।

 

 

 

যাদের অধিকাংশেই আওয়ামীলীগের রাজনীতিতে দীর্ঘ দিনের সার্ভিস দেওয়ার ইতিহাস রয়েছে। নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নপ্রত্যাশী ১০ প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার ও নানা নাটকীয়তার পর গত ১০ সেপ্টেম্বর  বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড থেকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীলকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

 

 

 

তারই সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাপা নেতা আল জয়নাল। কিন্তু গতকাল ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাবু চন্দন শীল মনোনয়ন পত্র দাখিল করলেও জাপা নেতা আল জয়নাল মনোনয়নপত্র দাখিল করেনি।

 

 

 

তাই জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বাবু চন্দন শীল’ই হচ্ছেন। উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ, ২১ সেপ্টেম্বর আপিলের শেষ তারিখ ও ২৫ সেপ্টেম্বর প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ১৭ অক্টোবর।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন