Logo
Logo
×

রাজনীতি

সেলিম ওসমানের হুঙ্কারে বোল্ডআউট জয়নাল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০১:০৬ পিএম

সেলিম ওসমানের হুঙ্কারে বোল্ডআউট জয়নাল
Swapno


# চন্দনের সাথে লড়ার জন্য জাতীয় পার্টি থেকে প্রার্থী হলে সে জাতীয় পার্টিতে থাকবে না: সেলিম ওসমান


নারায়ণগঞ্জের আলোচিত ও বিতর্কিত জাতীয় পার্টি নেতা আল জয়নাল নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। এমনটাই তিনি গনমাধ্যমসহ বিভিন্ন জায়গায় প্রচার করেছিলেন। গত ১১ সেপ্টেম্বর জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র ক্রয় করেন।

 

 

কিন্তু ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত আর মনোনয়নপত্র জমা দেননি। অপরদিকে ১৫ সেপ্টেম্বর আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী চন্দন শীল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

 

জাতীয় পার্টির প্রার্থী আল জয়নাল মনোনয়নপত্র জমা না দেয়ায় একক প্রার্থী হিসেবে আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী চন্দন শীলকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 


জানা যায়, আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী চন্দন শীলের মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে জেলার পাঁচটি আসনের এমপি চেয়ারম্যান, মেম্বার, আওয়ামীলীগ এবং জাতীয় পার্টি থেকে শুরু মহাজোটের সকল নেতারাই নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে উপস্থিত হয়ে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী চন্দন শীলকে পূর্ণ সমর্থন প্রদান করেন।

 

 

কিন্তু সেখানে উপস্থিত থাকা নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একে এম সেলিম ওসমানের এক জ্বালাময়ী বক্তব্যে দেন সে বক্তব্যের হুঙ্কারেই জাতীয় পার্টি থেকে আর মনোনয়নপত্র জমা দেননি আল জয়নাল। এমনটাই আলোচনা চলছে নারায়ণগঞ্জের রাজনৈতিক বোদ্ধামহলে।

 

 

আল জয়নালের উদ্দেশ্য করে সেলিম ওসমান বলেন, কোন এক জায়গা থেকে গুজব ছড়িয়ে ছিল জাতীয় পার্টি থেকে কেউ একজন চন্দনের সাথে নামছেন দিল্লি কা লাড্ডু বহুদূর। চন্দনের সাথে লড়ার জন্য জাতীয় পার্টি থেকে কেউ যদি যায়; সে জাতীয় পার্টিতে থাকবে না।

 

 

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সাথে সাথে। এবং এই বক্তব্যের পর চারদিকে ব্যাপক আলোচনা সমোলচনা শুরু হয়ে যায়। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় পর্যন্ত জাতীয় পার্টির নেতা আল জয়নাল মনোনয়নপত্র জমা দেননি।

 

 

আল জয়নাল মনোনয়নপত্র জমা না দেয়ায় একক প্রার্থী হিসেবে চন্দন শীল থাকায় অনেকেই ইতিমেধ্য আওয়ামীলীগের মনোনীত প্রার্থী চন্দন শীল’কে অভিনন্দন জানাচ্ছেন। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন