Logo
Logo
×

রাজনীতি

টিপু-সাখাওয়াতের অগ্নিপরীক্ষা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৩ পিএম

টিপু-সাখাওয়াতের অগ্নিপরীক্ষা
Swapno


# ৪১ সদস্য বিশিষ্ট মহানগর বিএনপির আহবায়ক কমিটির প্রথম কর্মসূচি বাস্তবায়ন

 


আজ মহানগর বিএনপি আহবায়ক কমিটির ঘোষনা হওয়ার পর কেন্দ্র ঘোষনা অনুযায়ী কর্মসূচি পালন করতে যাচ্ছে। তবে এই কর্মসূচিকে রাজনৈতিক যোদ্ধা মহল মনে করেন মহানগর নতুন কমিটি ঘোষনা হওয়ার পর এই প্রথম কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে যাচ্ছেন। তবে সচেতন রাজনৈতিক মহল নতুন কমিটির জন্য এই কর্মসূচি বাস্তবায়নে অগ্নি পরীক্ষা হতে পারে বলে মনে করেন।

 

 

যদিও এর আগে মহানগর বিএনপির উদ্যোগে নানা ইস্যুতে সফল ভাবে দলীয় কর্মসূচি পালন করেছে। তখন তারা সাহসের সাথে সব কিছু ম্যানেজ করে নারায়ণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনারে একাধিক সমাবেশ করেছে।

 

 

ওই সামবেশেও মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও সদ্য ঘোষিত মহানগর বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক এড. সাখাওয়াত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের কাছে আন্দোলন সংগ্রাম বা দলীয় কর্মসূচি বাস্তবায়ন করা নতুন কিছু নয়। তারা দলীয় কর্মসূচি পালনের জন্য সব সম প্রস্তুত থাকেন।

 


এদিকে দলীয় একাধিক সূত্রে জানা যায়, আজ রোববার দুপুরে নারাণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনারে মহানগর বিএনপির আহবায়ক কমিটির আয়োজনে ঢাকা, ভোলা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিএনপি নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ করবে। একই সাথে দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হবে। এখানে মহানগরের ২৭টি ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত থাকবে।

 

 

 

 

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এইচ মামুন বলেন, আমাদের দলের অনেক নেতা কর্মী আন্দোলন করতে গিয়ে পুলিশের হামলা আহত হয়েছে। সেই সাথে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি যে ভাবে দাম বাড়ছে তাতে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে গেছেগা। এতে করে মানুষের বেচে থাকা কষ্টদায়ক।

 

তাই আমরা বিরোধী দল হিসেবে তার প্রতিবাদে মহানগর বিএনপি প্রতিবাদ করে যাবো। এর আগেও আমরা দলীয় কর্মসূচি অনুযায়ী নানা ইস্যুতে প্রতিবাদ করেছি। পুলিশ হামলা মামলা করে আমাদের ধমাতে পারবে না।

 

 

মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ দলে নেতৃত্ব দিয়ে আসছি। সেই সাথে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গায়েবি মামলার আসামী হয়েছি। দলীয় কর্মসূচি আমরা সব সময় পালন করে আসছি এখানে আমাদের অগ্নি পরীক্ষা দেয়ার কিছু নেই।

আমরা দেশের প্রধান বিরোধী দল হিসেবে এই সরকারের নানা দূর্নীতির নিয়ে প্রতিাবদ জানিয়েছি। দলীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপুর্ণ ভাবে তা বাস্তবায়ন করবো।

 

 

 

 


নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করে আজকে দলের নেতৃত্বে এসেছি। এর আগেও দলের দুঃসময়ে দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছি।

 

ঢাকা নারায়ণগঞ্জ সহ বিএনপির নেতা কর্মীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সভাকরা হবে। সেই সাথে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর হামলায় যে সকল নেতা কর্মীদের আহত হয়েছে তাদের উপর হামলার প্রতিবাদ করা হবে।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন