Logo
Logo
×

রাজনীতি

যারা বিরোধিতা করছে অপকর্মগুলো তাদের দিয়েই হয়েছে : রনি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৬ পিএম

যারা বিরোধিতা করছে অপকর্মগুলো তাদের দিয়েই হয়েছে : রনি
Swapno



গতকাল চাষাঢ়া শহীদ  মিনারে মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, শহিদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান একজন আদর্শিক নেতা ছিলেন তার আদর্শে আদর্শিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন।

 

 

 

আজকে এই সভাই প্রমাণ করে এই দীর্ঘ ১৫ বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। এই রাজপথে যারা ছিলেন এই রাজপথে থেকে যারা গুলিবিদ্ধ হয়েছে নির্যাতিত হয়েছে; বিভিন্ন ত্যাগ শিকার করেছে। পরিবার থেকে বঞ্চিত হয়েছে আজকে মহানগর বিএনপিতে তাদেরকেই পদায়ন করা হয়েছে। 

 

 

 

একটি শ্রেনী আছে, যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলে। বিগত ১৫ বছর ব্যবসা বানিজ্য করে নিজেকে সাবলম্বী করেছেন। নিজেরে চেহারার গ্লেজ বাড়িয়েছেন, তাদের টসটস চেহারা দেখা যায়, তারা নাকি এই বিএনপিকে বানচাল করবে সমাবেশ করতে দিবে না। আমি মনে করি আজকে যদি আপনারা দায়িত্ব পেতেন, তাহলে এই আপনারাই বলতেন, তারেক জিয়া সবচেয়ে বিচক্ষন নেতা, শহিদ জিয়ার আদর্শকে ধারণ করার নেতা, তারেক রহমান।

 

 

 

আজকে আপনাদের মন মত হয় নাই বলে আপনারা বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কথা বলেন। আমি বলতে চাই, ‘নারায়ণগঞ্জে ইতিপূর্বে যতগুলো অঘটন ঘটেছে আপনাদের মাধ্যমে হয়েছে। যত হত্যা মামলা গুম হয়েছে আপনাদের মাধ্যমে হয়েছে। আপনারা রাতে আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেন আর দিনে বিএনপির নেতা কর্মীদের সাথে চলাফেরা করে নিজেকে ত্যাগী নেতা হিসাবে তুলে ধরেন। 

 

 

 

আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে কিন্তু বিপদে আছি, কেউ কিন্তু বিপদ মুক্ত না। কেন আমাদের পকেটে, আামদের আশেপাশেই কিছু শত্রু চলাফেরা করে। আমাদের সাংগঠনিক তথ্য তারা পাচার করে। আমি ইতিপূর্বে দীর্ঘ ১৫ বছর মাইকে যতবার এসেছি তাদের বিরুদ্ধে বক্তব্যে দিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে বক্তব্যে দেই এই কারণে যে, আমাদের বিএনপিকে বাঁচাতে হবে।

 

 

 

আামদের ঐক্যবদ্ধ হতে হবে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করার জন্য রাজপথে নামতে হবে। তাই আমি মনে করি সাখাওয়াত ভাই, টিপু ভাই তাদের সাথে এখানে যারা আছেন, তারা প্রত্যেকটি নেতা-কর্মী বিভিন্ন মামলায় জড়িত, সকলে বাড়ি ছাড়া।

 

 

 

তাই আমি বলতে চাই আপনারা যারা এই কমিটির বিরুদ্ধে কথা বলেন, আমাদের সাথে আসেন, আমাদের সাথে কাজ করেন। যদি আপনারা ভালো কাজ করেন, দলের চেইন অব কমান্ড মানেন, সেক্ষেত্রে প্রয়োজন হলে, আপনাদের জন্য আমার চেয়ার খালি করে দেব। তখনই খালি করবো যখন দেখবো আপনি রাজপথে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছেন।

 

 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি  পুলিশ বাহিনী’র উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আামাদের ভাই, আমাদের আত্মীয়- স্বজন, আমাদের প্রতিবেশী। আপনারা আমাদের বুকে গুলি করছেন, প্রকৃতপক্ষে আপনারা কিন্তু আমাদের বুকে গুলি করছেন না, আপনারা আপনাদের সন্তানের বুকে, ভাইয়ের বুকে গুলি করছেন। এইগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন।’

 

 

 

‘আপনারা যে ট্যাক্স এর টাকায় জীবন-যাপন করছেন, এটা আমাদের সবার টাকা। আমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার অধিকার আপনাদের; আপনি সরকারের কথা শুনেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বুদ্ধি, বিবেক-বিবেচনা, চিন্তা করে আমাদের বাধা দিবেন। আজকে দেশে নিত্যপন্যের দাম উর্ধ্বগতি এটা শুধু আমাদের জন্য বলছি না, এই বিষয়টি তো আপনাদেরও সামাজিক ও পারিবারিক জীবনেরই মৌলিক অধিকারের কথা।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন