Logo
Logo
×

রাজনীতি

মহানগর স্বেচ্ছাসেবকলীগ কমিটি সবচেয়ে শক্তিশালী হবে: শফিক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৮ পিএম

মহানগর স্বেচ্ছাসেবকলীগ কমিটি সবচেয়ে শক্তিশালী হবে: শফিক
Swapno

 

সারাদেশে স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজানোর জন্য সেপ্টেম্বরকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগকে তৃনমূল থেকে শক্তিশালী ভাবে গড়ে তোলার লক্ষে সাতটি টিমে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রায় ২০ জন নেতা কর্মী নারায়ণগঞ্জে কাজ করছেন।

 

 

তাদের সাথে জেলা মহানগরের নেতৃবৃন্দ সহযোগিতা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেল নগরীর ২ নম্বর রেলগেট সংলগ্ম জেলা মহানগর আওয়ামী লীগের কার্যালয় কর্মী সভায় হয়। একই সাথে এসময় মহানগর নেতৃবৃন্দের নিকট সদস্য ফরম বিতরণ করা হয়।  

 

 

 

এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জে উত্তর দক্ষিন বল হিসেবে আমাদের দলের রাজনীতি চলে। কিন্তু আমরা এখানে কোন বলয় চাই না।

 

 

এর আগের কমিটিতে একটি বলয় কেন্দ্রিক কমিটি দেয়া হয়। তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতেও ব্যার্থ হন। তাই আমি বলব নতুন কমিটি যেন ওসমান লীগ কেন্দ্রিক না হয়। অর্থাৎ এক পক্ষ কেন্দ্রিক যেন না দেয়া হয়।

 

 

 

এসময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগকে তৃনমূল থেকে ঢেলে সাজানোর জন্য আমরা কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাত দিন কাজ করে যাচ্ছি। আমরা চাই স্বেচ্ছাসেবক লীগে ক্লিন ইমেঝের ব্যক্তিরা নেতৃত্বে আসুক।

 

 

সেই সাথে মহানগরের প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাই কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে শক্তিশালী করার জন্য সদস্য সংগ্রহ করে যাচ্ছি আমরা।  

 

 

 

মহানগর স্বেচ্ছাসেবক লীগের আরেক সভাপতি প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য কায়কোবাদ রুবেল বলেন, আমরা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগকে সবচেয় শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। আর এজন্য আমাদের কেন্দ্রীয় নেতারা এখানে এসে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। তাদের নির্দেশনায় আমরাও কাজ করে যাচ্ছি।

 

 

 

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহানা, জাতীয় পরিষদের সদস্য চৈতালি চক্রবর্তি। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ও সভাপতি প্রার্থী ভিপি জামির হোসেন রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন