Logo
Logo
×

রাজনীতি

রাজপথ গরমের প্রস্তুতি বিএনপি`র

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৪ পিএম

রাজপথ গরমের প্রস্তুতি বিএনপি`র
Swapno

 

 # বার্তা জনগণ নির্ধারণ করবে : মামুন মাহমুদ


গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত আনন্দ র‌্যালীতে পুলিশ বাধা প্রদান করে এবং বাধা অতিক্রম করে বিএনপি র‌্যালী চালিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ  নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করলে বিএনপি নেতা-কর্মীরাও চড়াও হয়ে পুলিশের ওপর ইট- পাটকেল নিক্ষেপ করতে থাকে।

 

 

 

আর সেই সংঘর্ষে বিএনপির যুবদল কর্মী শাওন নামে একজন নিহত হয়েছে এবং পুলিশ, বিএনপি নেতাকর্মী, সাংবাদিক সহ শতাধিক লোক আহত হয়। এর পরপরই নারায়ণগঞ্জের বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৬ হাজার নেতাকর্মীদের নামে মামলাও করা হয়।আর সেই সকল নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিনও নিয়েছেন।

 


এরই মধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে এডভোকেট সাখাওয়াত হোসেনকে আহবায়ক ও আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে  ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা। তবে সেই কমিটি নিয়ে বেশ কয়েকজন আহবায়ক ও সদস্যের আপত্তি থাকলেও বেশিরভাগ অংশ এই নবাগত কমিটিকে সমর্থন জানিয়েছেন।

 

 


শুধু তাই সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে মহানগর বিএনপি তারা তাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক প্রত্যেকটি কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষে বিভিন্ন বাধা অতিক্রম করেও আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে। এমনকি শাওন নিহতের ঘটনার পর পুলিশ দীর্ঘদিন কঠোর অবস্থানে থাকার পরেও মহানগর বিএনপি সকল কিছুর তোয়াক্কা না করে সবসময় মাঠে থাকার ঘোষণা দেন; এমনকি তারা সেই কথাও রেখেছেন।

 

 

 

আর তাদের এই ধারাবাহিতায় দেখা যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এখন পর্যন্ত সফল।  উল্টো চিত্র নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যক্রম নিয়ে ১ সেপ্টেম্বরের সেই ঘটনার পর আর তেমন ভাবে তাদের মাঠে দেখা যায়নি । অনেকেই মনে করছেন মামলা খাওয়ার ভয়ে হয়তো তারা একটু ঝিমিয়ে পড়েছেন। আর এতে করে জেলা বিএনপি কতটা ভুমিকা আন্দোলন সংগ্রামে রাখতে পেরেছেন সেটাই সাধারণ মানুষের মনে প্রশ্ন। জেলা বিএনপির এমন কর্মকান্ডে অনেকেই হতাশা প্রকাশ করেছেন।

 

 


তবে সেই সকল আলোচনা সমলোচনাকে তারা মাথায় না নিয়ে এবার আবারো কঠোর ভাবে মাঠে নামতে যাচ্ছেন নারায়নগঞ্জ জেলা বিএনপি দেশব্যাপী জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলায় ভোলায় ছাত্রদলনেতা নূরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদে আগামী ২৪ সেপ্টেম্বর এক বিশাল সমাবেশে করবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন নেতা-কর্মীরা।

 

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, ‘আমরা কেন্দ্রের নির্দেশনায় আগামী ২৪ তারিখ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে আমাদের জনসভা হতে যাচ্ছি। কি বার্তা আসতে যাচ্ছে এখনি বলা যাচ্ছে না, আর এই জনসভার মাধ্যমে নারায়ণগঞ্জ ও সারাদেশের মানুষকে কেন্দ্রীয় নেতারা বার্তা দিবেন। আর আমরাও তাদের এই বার্তার অপেক্ষায় আছি; এই জনসভাকে সফল করতে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

 

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ বলেন, ‘২৪ তারিখের জনসভায় কি বার্তা আসবে তা জনগন নির্ধারণ করবে। আমরা আমাদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করার জন্যই কেন্দ্রের নির্দেশনা অনুযাায়ী আমাদের এই জনসভা ।এই জনসভাটি শুধু নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসভা না এ সভা কেন্দ্রের নির্ধারিত জনসভা।

 

 

 

এখান থেকেই সারা বাংলাদেশে বার্তা যাবে। আমরা এই জনসভা সফল করতে জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতি মূলক সভা করেছি এবং সকল নেতৃবৃন্দদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যার মতো প্রস্তুতি নিচ্ছে। আমি মনে করি এই জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন