প্রাথমিক সদস্যদের মধ্যে থেকে আগামী দিনের নেতৃত্ব বের করবো: সুব্রত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০৭ এএম
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরাকায়স্থ বলেছেন, আগামী সোমবার ২৬ সেপ্টেম্বর বিকাল ৪টা মধ্যে ১০-১৮ ওয়ার্ডের ভিতরের প্রাথমিক সদস্য ফরম ও সিভি জমা দিবেন। যারা সদস্য ফরম পূরণ করবেন না, তারা দয়া করে মহানগরের স্বেচ্ছাসেবকলীগে আসবেন না।
এর পাশাপাশি আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নেও একই সময় দেয়া হলো সদস্য ফরম সংগ্রহ করা জন্য। সংগঠনকে গতিশীল করার জন্য সকলের কাছে বার্তা পৌছে দিচ্ছি, যে স্বেচ্ছাসেবকলীগ একটি পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাচ্চু ও সেক্রেটারী বাবু নেতৃত্বে সংগঠনের কাঠামো কাজকর্ম করি আমরা।
প্রাথমিক সদস্যদের মধ্যে থেকে আগামী দিনের নেতৃত্বে বের করে আনবো। প্রাথমিক সদস্য ফরম, সিভি পূরণে ও নেতৃত্বে নিয়ে আমাদের বিব্রত করবেন না, দয়া করে। আগামীতে যাদের নেতৃত্বে দিবো, সে জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা সাথে আমরা সাংগঠনিক আলাপচারিতা করবো।
অনেকে মধ্যে মত বিরোধ থাকতে পারে, কিন্তু আগামী ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ কে আবারো ক্ষমতা আনার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ আগামী ৩০ সেপ্টেম্বর মধ্যে নারায়ণগঞ্জ মহানগর কমিটি গুছিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
কারণ, আমাদের অন্য জেলাও ওয়ার্ড কমিটিগুলো বাস্তবায়ন করতে নারায়ণগঞ্জ থেকে চলে যেতে হবে। বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর বাদ আসর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে নারায়ণগঞ্জ সদর উপজেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের ১০-১৮নং ওয়ার্ড পর্যন্ত প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচী দ্বিতীয় দফায় সভাপতি’র বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জাতীয় পরিষদের সদস্য টিপু সুলতানের সঞ্চালয়নায় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, তাহের উদ্দিন আহম্মেদ সানি, শফিকুল ইসলাম, কায়কোবাদ, সাদিয়া সুলতানা শান্তা, মাকসুদ হোসেন রকি, আলী হাসান সজীব, নূর নাহার সন্ধ্যা, রফিকুল ইসলাম জয়, শিব্বির সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা। এন.এইচ/জেসি


