Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জের মাটিকে পুলিশ লীগ কলঙ্কিত করেছেঃ মান্নান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০২:০১ এএম

নারায়ণগঞ্জের মাটিকে পুলিশ লীগ কলঙ্কিত করেছেঃ মান্নান
Swapno

নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান সহ মুন্সীগঞ্জ এবং ভোলায় পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা ও আহত করা এবং জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজির বিহীন লোডশেডিং, গণ পরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি'র প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে হাজারো নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

 

শনিবার (২৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, গত পহেলা সেপ্টেম্বর এই পুলিশলীগ নারায়ণগঞ্জের মাটিকে পুলিশ লীগ কলঙ্কিত করেছে। যদি আল্লাহ কোনদিন আমাদেরকে ক্ষমতায় আনে এই পুলিশলীগের বিচার এই বাংলা মাটিতে হবে। 

 

তিনি বলেন, শাওনের রক্ত এই নারায়ণগঞ্জের মাটিতে বৃথা যেতে দিব না। আজ শাওনদের গুলি করে আমাদের থামানো যাবেনা বরং আমরা আরো জ্বলে উঠবো। এসব করে অবৈধ গদির শেষরক্ষা হবে না।

 

এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েজ, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন