Logo
Logo
×

রাজনীতি

সরকারি দলের অস্ত্রবাজীকে আমরা ভয় পাই নাঃ রোজেল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৪ এএম

সরকারি দলের অস্ত্রবাজীকে আমরা ভয় পাই নাঃ রোজেল
Swapno

নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান সহ মুন্সীগঞ্জ এবং ভোলায় পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা ও আহত করা এবং জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজির বিহীন লোডশেডিং, গণ পরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি'র প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে হাজারো নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল।

 

শনিবার (২৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্যে জাহিদ হাসান রোজেল বলেন, বাংলাদেশের মানুষকে কারাগার থেকে মুক্তি করার জন্য বেগম খালেদা জিয়ার নির্দেশে ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে। আমি রিজভী ভাইকে বলতে চাই। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক স্বনির্ভর জেলা নারায়ণগঞ্জ। আপনি প্রায়ই নারায়ণগঞ্জ আসেন। দেখুন কোন পুলিশের ধমকি,সরকারি দলের অস্ত্রবাজীকে আমরা ভয় পাই না। যারা প্রথম শহীদ হয়েছে সেই সারিতে নারায়ণগঞ্জ রয়েছে।

 

তিনি বলেন, তিনি বলেন, আমরা সবসময় ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটি চক্র নানা রকম অপপ্রচার করে থাকেন। তারা তথ্য দেয় পুলিশকে বিএনপি বিশৃঙ্খলা করতে পারে। বিএনপি কখনও বিশৃঙ্খলা করে না। বাংলাদেশের মানুষের পাশে একমাত্র বিএনপিই থাকে।

 

এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সদস্য মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েজ, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন